Sandeshkhali: জোর করে সাদা কাগজে সই করানো হয়েছিল, ধর্ষণের অভিযোগ ভুয়ো দাবি করে বিস্ফোরক সন্দেশখালির দুই মহিলা
সন্দেশখালি নিয়ে নতুন করে উত্তাপ চড়ছে। এবার সন্দেশখালির আরও দুই মহিলা দাবি করেছেন ধর্ষণের অভিযোগ মিথ্যে। তাঁরা দাবি করেেছন তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন সন্দেশখালির সেই মহিলা এবং তাঁর শ্বাশুড়ি।
সন্দেশখালিতে শাহজাহান শেখ সহ তার শাগরেদদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। সন্দেশখালির মহিলারাই সেই অভিযোগ করেছিলেন। এদিকে অভিযোগকারী দুই মহিলা এরই মধ্যে বিস্ফোরক দাবি করেছেন। তাঁদের দাবি কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল জোর করে। তিনি এবং তাঁর শ্বাশুড়ি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।

কয়েকদিন আগে শাসক দল তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করেছিল। তাতে সন্দেশখালির এক বিজেপি নেতা দাবি করেছিলেন যে সেখানে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। এই নিয়ে ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল পুরোটাই পরিকল্পনা।
এদিকে আবার সন্দেশখালির ভিডিওয়ে যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখতে পাওয়া গিয়েছিল তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি পাল্টা দাবি করেছেন যে এই গলা তাঁর নয় এআই ব্যবহার করে এই ভি়ডিও তৈরি করা হয়েছে। তবে গঙ্গাধর কয়াল কতটা সত্যি বলছেন তা নিয়ে সন্দেহ রয়েছে বলে দাবি করে পাল্টা তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
দিকে সেদিনের ভিডিও প্রকাশ্যে আসার পরেই আরও কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতেও পর পর অভিযোগ আসতে শুরু করে সন্দেশখালির ঘটনা নিয়ে। একের পর এক ভিডিওতে দাবি করা হয়েছে যে সেখানে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। এমনকী দুই মহিলা দাবি করেছেন দিল্লির মহিলা কমিশনে যে তাঁদের নাম করে অভিযোগ পত্র পাঠানো হচ্ছে সেটাও তাঁরা জানতেন না।
উল্টে তাঁরা পুলিশের কাছে নতুন করে অভিযোগ করেছেন যে সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা ঘটেনি বলে সাংবাদিকদের সামনে বলায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। বুধবারে সেই মহিলা এবং তাঁর শ্বাশুড়ি ম্যাজিস্ট্রেটের কাছে তাঁদের বয়ান দিয়েছেন। সেখানে তাঁরা বলেছেন তাঁরা কোনও মিথ্যে অভিযোগ করতে চান না। এদিকে সেদিনের পর থেকে মাম্পি দাস এবং পিয়ালি দাস নামে দুই মহিলা তাঁদের বাড়িতে এসে ভয় দেখিয়ে যাচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর মাম্পি দাসকে তলব করেছে সিবিআই।












Click it and Unblock the Notifications