Sandeshkhali: খোঁজ নেই শিবু হাজরা-উত্তম সর্দারের, কোথায় গা ঢাকা দিয়েছেন শাহজাহান শেখের ডানহাত
সন্দেশখালিতে একের পর এক ঘটনা ঘটে চলেছে গত একমাস ধরে। গতকাল ন্যাজাট থানায় শাহজাহান শেখের ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জমা পড়েছে। কিন্তু তারপরেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। গতকাল থেকে তাঁদের আর কোনও খোঁজ মিলছে না।
মঙ্গলবার রাতে উত্তম সর্দারদের গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে পুলিশ। তারপরে নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে আর খোঁজ মিলছে না উত্তম সর্দার শিবু সোরেনদের। গতকাল থেকে তাদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে গোটা গ্রাম।

গতকাল সকাল থেকে গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছিলেন। তাঁদের দাবি ছিল শিবু হাজরা এবং উত্তম সর্দারদের। শিবু হাজরা এবং উত্তম সর্দারের মাঝের ভেড়ি, পলট্রিফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। শিবু হাজরাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তাঁরা। কোনও মতে পালিয়ে বেঁচেছিলেন উত্তম সর্দারও। কিন্তু তার পর থেকে আর গ্রামে দেখা যাচ্ছে না তাদের।
পুলিশ যদিও জানিয়েছিল তারা তাঁদের কাজ করেছে। কিন্তু কি কাজ করেছে সেটা স্পষ্ট নয়। কারণ শিবু হাজরা উত্তর সর্দারদের নামে শ্লীলতাহানির অভিযোগ জমা পড়লেও তাদের গ্রেফতার করেনি পুলিশ। তারা কোথায় এখনও জানতে পারছে না গ্রামবাসীরা। এক কথায় গা ঢাকা দিয়েছে শিবু সোরেন এবং উত্তম সর্দাররা। নাকি পুলিশের পাহারায় নিরাপদ স্থানে রয়েছেন তাঁরা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে ইডির উপরে হামলার ঘটনার পরে এখনও অধরা শাহজাহান আলি। এক মাস পার হয়ে গিয়েছে কিন্তু এখনও শাহাজাহান আলির কোনও খোঁজ পায়নি পুলিশ। যদিও রাজ্যপালের কাছে গিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব সিনহা জানিয়ে দিয়েছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই পর্যন্তই তারপর আর শাহজাহান শেখের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ন্যাজাট থানার পুলিশ।
এদিকে শাহজাহান শেখেন অনুগামীরা বারবার প্রকাশ্যে দাবি করেছেন সন্দেশখালির বাঘ সন্দেশ খালিতেই রয়েছে। সঠিক সময়ে বেরিয়ে আসবে। তারপরেও পুলিশ তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। এদিকে সন্দেশখালিতে শাহজাহান শেখের দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দাররা দাপিয়ে বেড়াচ্ছিল। পর পর ২ বার নোটিস পাঠিয়েছে ইডি। কিন্তু হাজিরা এড়িয়েছে শাহজাহান শেখ। আবার আইনজীবী মারফৎ জামিনের আর্জিও জানিয়েছেন তিনি। কিন্তু সেই জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আবারও তৃতীয়বার শাহজাহান শেখকে তলব করেছে ইডি।
এরই মাঝে শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা গ্রাম। শুক্রবার শিবু হাজরার বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয়েছে পোলট্রি ফার্ম। এর আগে উত্তম সর্দারের ভেড়িতে ভাঙচুর চালিয়েছে গ্রামের মানুষ। সন্দেশখালি অগ্নিগর্ভ হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications