Sandeshkhali: উত্তর সর্দার গ্রেফতারের পরেই ফের শাহজাহান শেখকে নোটিস ED-র, আগামীকালই হাজিরার নির্দেশ
ফের শেখ শাহজাহান শেখকে তলব ইডি। আগামীকাল সকাল ১১টার মধ্যে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। এই নিয়ে তৃতীয়বার শাহজাহান শেখকে তলব করল ইডি। এর আগে ২ বার তলব করা হয়েছে। কিন্তু কোনও বারই হাজিরা দেননি তিনি। গতবার আইনজীবী মারফৎ সময় চেয়েছিলেন শাহজাগান শেখ। কিন্তু ইডি সেই আর্জি গ্রহন করেনি।
এবার কি হাজিরা দেবেন সন্দেশখালির বেতাজ বাদশা। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ এক কথায় শাহজাহান শেখের ডানহাত উত্তম সর্দারকে। তার পরের দিনই শাহজাহান শেখকে ফের ইডির তলব ঘিরে জল্পনা বাড়ছে।

এদিকে এখনও থমথমে সন্দেশখালি। গতকাল সকালেই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় শাহজাহান ঘনিষ্ঠ নেতা উত্তম সর্দারকে। তারপরেই রাতে গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে এখনও শাহজাহান শেখ অধরা। তাঁকে এখনও হেফাজতে নেয়নি পুলিশ। সন্দেশখালির আরেক নেতা শিবু হাজরাও এখনও অধরা।
এদিকে এখনও থমথমে সন্দেশখালি। গতকাল সকালেই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় শাহজাহান ঘনিষ্ঠ নেতা উত্তম সর্দারকে। তারপরেই রাতে গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে এখনও শাহজাহান শেখ অধরা। তাঁকে এখনও হেফাজতে নেয়নি পুলিশ। সন্দেশখালির আরেক নেতা শিবু হাজরাও এখনও অধরা।
এদিকে এখনও ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। ১৪৪ ধারা গতকাল থেকে জারি করা হয়েছে সন্দেশখালির চারটি গ্রামপঞ্চায়েত এলাকায়। সেই সঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেটও। গ্রামে টহল দিচ্ছে পুলিশ-ব়্যাফ। এলাকা থমথমে হয়ে রয়েছেন। উত্তম সর্দার গ্রেফতার হলেও শিবু হাজরা এবং শাহজাহান শেখরা কিন্তু এখনও অধরা। সেকারণে ভয়ে রয়েছেন গ্রামের মহিলারা। তাঁরা অভিযোগ করেছেন বিক্ষোভ শুরু করার পরে তাঁদের বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে দুষ্কৃতিরা।
নিরাপত্তাহীতায় ভুগছেন গ্রামবাসীরা। মহিলাদের আস্বস্ত করেছেন মহিলা পুলিশকর্মীরা। তাঁদের বাড়ি গিয়ে কথা বলেছেন মহিলা পুলিশকর্মীরা। গ্রামবাসীরা অভিযোগ করেছেন কীভাবে শিবু হাজরা, উত্তর সর্দাররা তাঁদের উপরে অত্যাচার চালাত। এখনও অধরা দুই নেতা। তাই আতঙ্কে রয়েছেন তাঁরা। আজও থমথমে সন্দেশখালি। কিছুতেই সেই আতঙ্ক থেকে বেরোতে পারছেন না গ্রামের মহিলারা। তাঁরা বারবার অভিযোগ করছেন অন্ধকার হলেই শিবু হাজরা-শাহজাহান শেখদের দলবল সক্রিয় হয়ে উঠছে।
শাহজাহান শেখের খোঁজ পাচ্ছে না পুলিশ। যদিও গ্রামবাসীরা বারবার দাবি করেছেন তিনি সন্দেশখালিতেই ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ নিরাপত্তা দিয়ে রেখেছে তাঁকে। এদিকে আবার রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার ডেডলাইন দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল গতকালের মধ্যে সন্দেশখালি না গেলে তিনি এবং রাজ্যবিজেপির নেতারা রাজভবনের সামনে ধরনায় বসবেন বলে হুঙ্কার দিয়েছেন।
গতকাল বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি সন্দেশখালিতে। তাঁদের আটকে দেওয়া হয়েছিল। পুলিেশর সঙ্গে এই নিয়ে তুমুল বচসায় জড়িয়েছিলেন বিজেপি নেতারা। এদিকে আবার বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করেছে পুলিশ। স্বতোঃপ্রণোদিত মামলাতেই পুলিশ দুই নেতাকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications