Saneshkhali: শতাধিক অভিযোগ সিরাজের বিরুদ্ধে, শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
জমি দখন থেকে শুরু করে মারধর। প্রায় শতাধিক অভিযোগ শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে। পুলিশ ক্যাম্পে অভিযোগের পাহাড়। অবশেষে শেখ সিরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। কিন্তু এখনও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।
শাহজাহান শেখের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ে করেছিল পুলিশ। এদিকে গতকাল সন্দেশখালির বেড়মজুর থেকে মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেছিলেন, কেউ শাহজাহান এবং সিরাজউদ্দিনের বিরুদ্ধে কোনও অভিযোগ জানায়ি। অথচ পুলিশের ক্যাম্পে ভুড়িভুড়ি অভিযোগ জমা পড়েছে। তৃণমূল কংগ্রেসেরের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন শাহজাহান শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ কেউ জানাননি।

এদিকে গত ২ দিন ধরে বেড়মজুরে উত্তেজনা চরমে উঠেছে। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেছিলেন শুধু শাহজাহান শেখ নন তাঁর ভাই শেখ সিরাজও এলাকায় দাপিয়ে বেড়াতেন। তাঁর বিরুদ্ধে বিেঘর পর বিঘে জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের ক্যাম্পে। প্রায় শতাধিত অভিযোগ জমা পড়েছে। তারপরেই সন্দেশখালির পুলিশ শেখ সিরােজর বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ।
৫৩ িদন হয়ে গিয়েছে এখনও অধরা সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পার্থ ভৌমিক-সুজিত বসুরা দাবি করেছেন আদালতের কারণেই শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। ইডি নাকি তাঁদের তদন্তে রাজ্যপুলিশের হস্তক্ষেপ মানতে নারাজ। শাহজাহান শেখের বিরুদ্ধে যেহেতু ইডি তৎপর সেকারণে শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারছে না রাজ্য পুিলশ। আদালত বললেই ১০ দিনের মধ্যে নাকি গ্রেফতার হয়ে যাবে শাহজাহান শেখ।
শাহজাহান শেখকে যে আদালতের নির্দেশ না হলে গ্রেফতার করতে পারবে না পুলিশ সেকথা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার দাবি করেছিলেন শাহজাহান শেখের বিরুদ্ধে কেউ কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কিন্তু সন্দেশখালিতে গিয়ে শাহজাহান শেখের নাম করেছিলেন। তিনি বলেছিলেন যাঁরা আইন ভেঙেছেন তাঁরা সকলে গ্রেফতার হবেন।
কিন্তু তার পরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন এখনও গ্রেফতার হয়নি শাহজাহান শেখ। এমনকী তাঁর ভাই সিরাজ শেখের বিরুদ্ধেও ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়েছে সন্দেশখালির পুলিশ ক্যাম্পে। জমি দখল থেকে শুরু করে মারধর পর্যন্ত একাধিক অভিযোগ করা হয়েছে। বিঘের পর বিঘে জমি নাকি দখল করে নিয়েছেন তিনি। কিন্তু এখনও ধরা পড়েনি সিরাজ শেখ। শাহজাহান শেখের মতো তারও কোনও খোঁজ নেই।












Click it and Unblock the Notifications