Sandeshkhali: জনরোষের পরেও গুরুত্ব পেল শিবু হাজরার অভিযোগই, খুনের ধারায় গ্রেফতার ৩ গ্রামবাসী

গতকালের প্রবল উত্তেজনার পরেও ন্যাজাট থানার পুলিশ কিন্তু সেই শাহাজাহান ঘনিষ্ঠ শিবু হাজরারা পাশেই। শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এতো অভিযোগের পরেও শাহাজান শেখ, শিবু হাজরাদের গায়ে হাত দেওয়ার সাহস দেখায়নি পুলিশ।

গতকাল শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় নেমেছিলেন সন্দেশখালির মহিলারা। পুলিশের কাছে শিবু হাজরাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন গ্রামের মহিলারা। তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছে শিবু হাজরা, শাহাজাহান শেখরা। জোর করে জমি দখল করা হয়েছে। কাজ করিয়ে পারিশ্রমিক দেওয়া হয়নি।

Sandeshkhali

এখানেই থেমে থাকেনি শিবু হাজরাদের অত্যাচার চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে জমি। সেই জমি জোর করে দখল নিয়েছে তারা। গ্রামের শিশুদের স্কুলে পড়তে না দিয়ে অস্ত্র তুলে দিচ্ছে বলে সরাসরি অভিযোগ করেছিলেন গ্রামের মহিলারা। তারপরেও শিবু সর্দারদের গায়ে হাত দেওয়ার সাহস পায়নি ন্যাজাট থাার পুলিশ।

উল্টে শিবু হাজরারা পলট্রি এবং ভেড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তৎপর হয়েছে ন্যাজাট থানার পুলিশ। শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে রীতিমতো খুনের ধারায় ৩ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে তারা। এই ঘটনার পর ন্যাজাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শিবু হাজরা তাঁর অভিযোগে স্থানীয় সিপিএম নেতা নিরাপদ সর্দারের নামও উল্লেখ করেছে।

শিবু হাজরার অভিযোগে এতোটা তৎপর কেন পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামবাসীরা গতকাল যে অভিযোগ জানিয়েছে শাহজাহান শেখ সহ তাঁর দলের বিরুদ্ধে তার কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না। ইডির উপর হামলা চালানোর পরে এক মাস পেরিয়ে গেলেও কেন এখনও অধরা শাহজাহান শেখ। এমন কী গতকাল থেকে শিবু হাজরাকে নিরাপত্তা দিয়ে রেখেছে পুলিশ এমনই অভিযোগ উঠেছে।

২ দিনে সন্দেশখালির চেহারাটা একেবারেই বদলে গিয়েছিল। শাহজাহানদের দলবলের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামবাসীদের। তেড়েফুড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন গ্রামের মহিলারা। সকলেই একেবারে রনংদেহি চেহারায়। ন্যাজাট থানার পুলিশের চোখে চোখ রেখে শাহজাহান, শিব হাজরাদের গ্রেফতারির দাবি তুলেছিলেন তাঁরা।

পুলিশ যতই গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেছে বিক্ষোভের আগুন আরও জ্বলে উঠেছে। এক্ষুনি শিবু হাজরাদের গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের উপর যখন অত্যাচার করেছে শাহজাহানের দলবল তখন পুলিশের কাছে গিয়েও কোনও নিরাপত্তা পাননি তাঁরা এমনই অভিযোগ করেছিলেন গ্রামের মহিলারা। রাতের অন্ধকারে গ্রামের মেয়েদের তুলে এনে অত্যাচার করা হতো বলে গুরুতর অভিযোগও পুলিশের কাছে করেছিলেন গ্রামের মহিলারা। তারপরেও সেই শিবু হাজরদের অভিযোগকেই গুরুত্ব দিচ্ছে পুলিশ। এর আগেও শাহজাহান শেখদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ রয়েছে ন্যাজাট থানার পুলিশের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+