রাতে এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সন্দেশখালির মানুষ? শাহজাহান গ্রেফতার হতেই মিষ্টি বিলি

দাবানলের মতো ছড়িয়ে পড়েছে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার খবর। বৃহস্পতিবার ভোর বেলা থেকেই সাধারণ মানুষের মুখে মুখে ছড়াচ্ছে এই বার্তা। শেখ শাহজাহান গ্রেফতার হতেই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ উচ্ছ্বসিত।

সাধারণ মানুষ জানাচ্ছেন, এবার গণতন্ত্র ফিরবে সন্দেশখালিতে। রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। অত্যন্ত খুশি সন্দেশখালির মহিলারা। প্রবল সোচ্চার হয়েছিলেন তারাই। গত কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যেও প্রবল ক্ষোভ দেখতে পাওয়া গিয়েছে।

Sandeshkhali

সকাল থেকে সন্দেশখালির বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মিষ্টি বিলি। মহিলারা নিজেরাই বাইরে বেরিয়ে এসেছেন। মিষ্টির ঝুড়ি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে। মহিলারা খুব খুশি এই গ্রেফতারের খবরে।

শেখ শাহজাহান ও তার বাহিনী এলাকায় অত্যাচার করত। মহিলাদের সম্ভ্রম নিয়ে কার্যত খেলা করা হত। রাতে ডেকে নিয়ে যাওয়া হত বিভিন্ন সময়। এই বাহিনীর কাছে মহিলাদের কোনও সম্মান ছিল না। বিস্তর অভিযোগ এক মাস ধরে উঠে এসেছে।

শুধু তাই নয়, এলাকার সাধারণ মানুষদের সর্বস্বান্ত করারও একাধিক ঘটনা রয়েছে। বহু মানুষের জমি জায়গা কেড়ে নিয়েছে এই শেখ শাহজাহান। গ্রামের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে বহুবার। চাষের জমিকে নোনা জলের ভেড়ি বানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। টাকা পর্যন্ত তাদের দেওয়া হয়নি। এমন বিস্তর অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে।

এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করা হল। ৫৫ দিন নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। বৃহস্পতিবার তার গ্রেফতারির কথা জানা যায়। শুধু তাই নয়, বসিরহাট আদালতে ভোর বেলায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রেফতারি পরেই আনন্দ দেখা দিয়েছে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায়।

ওই সব জায়গায় শেখ শাহজাহানের নামে ত্রাস চলত। রাতে সাধারণ মানুষজন, মহিলারা আতঙ্কে থাকতেন। অনেকে না ঘুমিয়ে কাটিয়েছে বহু দিন। এবার সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাবে। এমন কথা বলছে সাধারণ মানুষজন।

এলাকায় বিরোধীদের কথা বলার কোনও জায়গা ছিল না। শেখ শাজাহান ও তার সঙ্গীরা ভোট পর্যন্ত করতে দিত না। পঞ্চায়েতে সাধারণ মানুষ ভোট দেয়নি। বিধানসভা ও লোকসভা নির্বাচনেও একই ছবি দেখা গিয়েছে। এমন কথা সামনে এসেছে। গণতন্ত্রের জয় হল। এমনই বার্তা এলাকার মানুষের কথায়।

সন্দেশখালিতে দীর্ঘ সময় লাল পতাকা দেখা যায়নি। শেখ শাহজাহান গ্রেফতার হতেই লাল পতাকা দেখা এল সন্দেশখালিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+