Sandeshkhali: 'রেখার সঙ্গে আমরা সবাই রয়েছি', বিজেপি প্রার্থীকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল সন্দেশখালির

বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। কিন্তু তার পরে সন্দেশখালিতেই আবার রেখার বিরুদ্ধে সুর চড়তে শুরু করেছিল। সন্দেশখালির অনেক প্রতিবাদী মহিলারাই দাবি করেছিলেন রেখার জায়গায় শিক্ষিত কাউকে প্রার্থী করা উচিত ছিল।

এমনকী অনেক বিজেপি কর্মীই সেখানে রেখাকে তাঁদের প্রার্থী মানতে রাজি হচ্ছিলেন না। রেখা অহংকারি হয়ে উঠেছেন। তাঁদের ফোন ধরছেন না বলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা। এমনকী সন্দেশখালিতে পোস্টার পড়েছিল রেখার বিরুদ্ধে।তার ২৪ ঘম্টার মধ্যেই তাঁরাই আবার সুর বদল করলেন। এখন তাঁরাই বলছেন রেখাই তাঁদের প্রার্থী।

Sandeshkhali

প্রসঙ্গত উল্লেখ্য রেখা পাত্রকে প্রার্থী করার পর সন্দেশখালিতেই যখন তাঁর বিরুদ্ধে সুর করেছিল। বিজেপি কর্মীরাই যখন রেখার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছিলেন তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন এই উস্কানির নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলই পরিকল্পনা করে রেখার বিরুদ্ধে বিজেপি কর্মীদের উস্কাচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সেই সন্দেশখালিই আবার রেখার পাশে দাঁড়িয়েছেন। যাঁরা গতকাল রেখার বিরুদ্ধে কথা বলছিলেন তাঁরাই এখন রেখাকে নিজেদের প্রার্থী বলে দাবি করেছেন। সন্দেশখালি আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র। সাধারণ দরিদ্র পরিবারের গৃহবধূ। তিনিই প্রথম প্রকাশ্যে এসে শিবু হাজরা, শাহজাহান শেখদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁর হাত ধরেই সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমেছিলেন।

গতকাল রেখা বলেছিলেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সবটাই ভুল। তিনি সন্দেশখালির প্রতিনিধি। বিজেপি প্রার্থী হলেও তিনি এখনও সেই গ্রামেই গ়ৃহবধূ। গ্রামের মানুষের সমস্যার কথা নিয়েই তিিন দিল্লিতে যেতে চান তিনি। সন্দেশখালিতে তিনি নেই বলেই এই সব কথা হচ্ছে সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রেখা।

প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে সন্দেশখালিকে সামনে রেখে লড়তে চাইছে বিজেপি। সেকারণে রাজ্যে প্রচারে এসে বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালির নির্যাতিতা প্রতিবাদী রেখাও। তারপরেই সন্দেশখালির প্রার্থী হিসেবে রেখাকে বেছে নেওয়া হয়েছে। রেখাকে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। সন্দেশখালি আন্দোলনের মুখ রেখাকে সামনে রেখে জিততে চাইছে বিজেপি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+