রামপুরে পুলিশের বাধা, রাস্তায় ধর্নায় বসলেন শুভেন্দু অধিকারী

প্রত্যাশিত মতোই রামপুরে বাধা পেলেন শুভেন্দু অধিকারী। পুলিশ তাকে আর সামনে এগোতে দিল না। এই অবস্থায় রাস্তায় পড়লেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে অবস্থান-বিক্ষোভে বসলেন বিজেপির অন্য তিন বিধায়ক।

সন্দেশখালির উদ্দেশ্যে দ্বিতীয়বারের জন্য রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার বেলা বারোটার পরে বাস ছাড়ে বিধানসভা এলাকা থেকে। মাত্র চার জন বিধায়ক সন্দেশখালি যাচ্ছেন। ১৪৪ ধারা জারি রয়েছে। সেজন্যই মাত্র চারজন যাচ্ছেন সেখানে।

Suvendu Adhikari

আইনত এক্ষেত্রে বাধা দেওয়া যায় না। এমনই দাবি ওয়াকিবহাল মহলের একাংশের৷ কিন্তু পুলিশ তাদের বাধা দিল। সরবেড়িয়ার রামপুরের কাছে রাস্তায় ব্যারিকেড করে রাখা হয়েছিল। তারপর থেকেই এলাকায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। ওইখানে বাস এসে পৌঁছায়।

বিশাল পুলিশবাহিনী আগে থেকেই মোতায়েন ছিল। শুভেন্দু অধিকারীকে ফিরে যেতে বলা হয়। শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা বাস থেকে নামেন। আধিকারিকদের সঙ্গে কথা হতে থাকে। কিন্তু পিছপা হতে রাজি নন বিরোধী বিধায়করা।

বাসের সামনেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়করা। পুলিশ এগোতে দিচ্ছে না। তাই এই অবস্থান বিক্ষোভ। পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দিতে চায় না। তাই গোটা এলাকা আটকে রেখেছে। এমনই দাবি করছে বিজেপি। এক পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারীর পায়ে আঘাত করেছে। এমন অভিযোগ উঠছে।

শুভেন্দু অধিকারীরা রাস্তায় ধর্না অবস্থানে বসে রয়েছেন এই খবর লেখার সময়। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রামগড় এলাকায়। শুভেন্দু অধিকারীরা আজ সন্দেশখালি যাবেন। একথা আবার তাঁরা পরিষ্কার করলেন। পুলিশ সিদ্ধান্ত নিক। সেজন্য তাঁরা অপেক্ষা করছেন। রাস্তায় বসে এমনই জানিয়েছেন শুভেন্দু।

গতদিন কলকাতা সায়েন্স সিটির কাছে বাস আটকে দেওয়া হয়েছিল। প্রায় চার ঘন্টা বাসেই অপেক্ষা করেছিলেন বিজেপি বিধায়করা। আজ বৃহস্পতিবার মাত্র চারজন সন্দেশখালি যাচ্ছেন। সেখানেও পুলিশের বাধার মুখে তাঁরা পরলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+