sandeshkhali incident: মমতার প্রিয়পাত্র শেখ শাহজাহান? সন্দেশখালির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর
সন্দেশখালির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ঘটনার আঁচ গিয়ে পড়েছে রাজভবনে। ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে তারা বাঁধার মুখে পড়েন শুক্রবার সকালে৷ প্রাণ হাতে নিয়ে ওই এলাকা থেকে ফিরেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই ঘটনা। এমনই দাবি করেছেন শুভেন্দু।

মুর্শিদাবাদের কর্মসূচিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, শেখ শাহজাহানের সঙ্গে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিবিড় সম্পর্ক রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনায় নবজোয়ার যাত্রায় ওই এলাকায় গিয়েছিলেন। সেইসময় শেখ শাহজাহানের সঙ্গে নিভৃতে একাধিকবার অভিষেকের আলোচনা হয়েছে। এই কথাও দাবি করেছেন শুভেন্দু।
রাজ্যে রোহিঙ্গাদের তৃণমূল আশ্রয় দিচ্ছে। এমন অভিযোগ বিজেপি অনেক দিন ধরেই করছে। শেখ শাহজাহান ওই সরবেরিয়া ও আশপাশের এলাকায় রোহিঙ্গাদের বাসস্থান দিয়েছে। এদিন শুভেন্দু এই অভিযোগ করেছেন। রাজ্য সরকার এই নেতাকে নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র শাহজাহান শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময় ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে বহু উস্কানিমূলক কথা বলেছেন। সেজন্য এই ঘটনা। পশ্চিমবঙ্গের মানুষ লজ্জিত হয়েছেন। এমন কথাই বলেছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর বক্তব্যও শুনিয়েছেন মোবাইলের মাধ্যমে।
শুক্রবার ইডির আধিকারিকদের উপর হামলা হল৷ ওই ঘটনায় দেড়শো জন রোহিঙ্গা ছিল। বাংলাদেশ থেকে তারা এখানে এসে থাকছে। এমনই দাবি শুভেন্দুর। রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া মন্তব্য করেছেন সন্দেশখালির ভূমিকা নিয়ে। আর সতর্ক করা নয়। এবার রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। এমনই দাবি করলেন শুভেন্দু।
একাধিক পাচার কাজের সঙ্গেও আজকের অভিযুক্তরা জড়িত। সন্দেশখালি, মিনাখাঁ, বসিরহাট সহ গোটা এলাকায় ত্রাসের রাজত্ব চালায় তারা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে। এমনই কড়া বক্তব্য রাখলেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications