সন্দেশখালি ঘটনায় ৩১ মার্চ পর্যন্ত পুলিশি তদন্তে স্থগিতাদেশ, নির্দেশ হাইকোর্টের

সন্দেশখালির ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের সামনে রাজ্য পুলিশ। ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর কি তথ্য অনুসন্ধানের পর পুলিশ গ্রহণ করেছিল? প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

ইডির বিরুদ্ধে পুলিশ এখন কোনও তদন্তই করতে পারবে না। এফআইআরের প্রেক্ষিতে পুলিশি তদন্তে স্থগিতাদেশ দেওয়া হল৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত পুলিশ ইডির বিরুদ্ধে এই এফআইআরে কোনও তদন্ত করতে পারবে না।

সন্দেশখালি ঘটনায় ৩১ মার্চ পর্যন্ত পুলিশি তদন্তে স্থগিতাদেশ, নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা উঠেছিল৷ বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যের তরফের আইনজীবীকে। এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা এই কড়া নির্দেশ দিয়েছেন।

এদিনের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালির ঘটনায় তিনটি এফআইআর হয়েছিল। তার মধ্যে দুটি এফআইআরের মধ্যে বনায়ে মিল নেই। পুলিশ কি নূন্যতম অনুসন্ধানের পর এফআইআর নিয়েছিল? সেই প্রশ্ন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। পুলিশের দুটো এফআইআর নেওয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দুটিকে মেলানো যাচ্ছে না।

বিচারপতি রাজাশেখর মান্থা ইডির আইনজীবীদের প্রশ্ন করেছিলেন। তদন্তকারীরা শেখ শাহজাহানের বাড়ির ভিতর কি ঢুকেছিলেন? কিন্তু ইডির আইনজীবীদের তরফে জানানো হয়, বাড়ির ভিতর ঢোকা সম্ভব হয়নি। শেখ শাহজাহানকে বহু বার ফোন করা হয়েছিল।

শেখ শাহজাহান মোবাইল ফোনে অনুগামীদের সঙ্গে কথা বলছিলেন। এমনই অনুমান ইডির৷ শেখ শাহজাহান শুক্রবার সকালে সেইসময় বাড়ির ভিতরেই ছিলেন। এমনই ফোনের টাওয়ার লোকেশন থেকে জানা গিয়েছে। প্রায় হাজার তিনেক লোক বাড়ির কাছাকাছি চলে এসেছিল। শেখ শাহজাহানের কথা মতোই এই কাজ হয়েছিল। এমনই মনে করছে ইডি।

রাজ্যের তরফে এই মামলায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ও আইনজীবী দেবাশিস রায় উপস্থিত ছিলেন। বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের থেকে এই ঘটনার কেস ডায়েরি চেয়েছেন। শুধু তাই নয়, রাজ্যকে ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে হলফনামা দিতে হবে।

সন্দেশখালিতে ইডি গিয়ে টাকা চুরি করেছে। মহিলা, শিশুদের আক্রমণ করেছেন। একটি এফআইআরে এই অভিযোগ আছে। আবার দুপুরে করা এফআইআরে অন্য কথা লেখা আছে। সব থেকে বড় কথা দুটো এফআইআরে ওসি সই করেছেন। পুলিশ কি কোনও অনুসন্ধান না করেই এফআইআর নিয়েছে? প্রশ্ন বিচারপতির?

এফআইআরের সত্যতাও বিচার করতে পারেন বিচারপতি। দুটির মধ্যে কোন এফআইআর আগে হয়েছে। তা জানার জন্য ফরেনসিক পরীক্ষাও হতে পারে ওই দুটি এফআইআর কপির। আগামী ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+