Sandeshkhali Incident: পুলিশ খোঁজ করছে কেন্দ্রীয় অফিসারদের? আশঙ্কায় কলকাতা হাইকোর্টে মামলা ইডির

সন্দেশখালিতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টে মামলা দায়ের হল আজ বুধবার।

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ইডি এই মামলার আবেদন জানায়। মামলা গ্রহণ করা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে। রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য ইডির। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে ইডি আধিকারিকরা গিয়েছিলেন গত শুক্রবার।

Sandeshkhali Incident

ইডির অভিযোগ, রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি গিয়েছিলেন আধিকারিকরা। সেখানেই হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। ইডির তরফে অভিযোগ, তাদের উপর হামলা করা হল। উল্টে তাদের অফিসারদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে বলে শোনা যাচ্ছে।

সব সংবাদমাধ্যমে এই প্রচার হচ্ছে। বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছে ইডি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআর কপি যায়নি বলে তাদের জানানো হয়েছে। ওয়েবসাইডেও আপলোড করা হয়নি। উল্টে পুলিশের তরফ থেকে প্রতিদিন ইডি অফিসে খোঁজ করা হচ্ছে। কোন কোন অফিসার সেদিন সন্দেশখালি গিয়েছিলেন। সেই কথা জানার চেষ্টা চলছে।

ইডির আশঙ্কা, তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে পুলিশ প্রশাসন। হেনস্থার জন্য এই কাজ করা হবে। অনুমান করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার সকালে এই মামলা শুনবেন। এমনই কথা জানা গিয়েছে প্রাথমিকভাবে।

সন্দেশখালির ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। থানায় অভিযোগ হলেও পুলিশ তার নামে লঘু ধারা দিয়েছে। এমনই অভিযোগ ইডির। শেখ শাহজাহান এলাকাতেই আছেন বলে কান পাতলে শোনা যাচ্ছে। শুক্রবারের ঘটনার পর কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ? সেই প্রশ্ন উঠেছে।

সোমবার রাতে কলকাতা এসেছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। তিনি রাজ্যে কর্মরত ইডির পদস্থ আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার দীর্ঘ সময় বৈঠক করেন। রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও সাক্ষাৎ করা হয়েছে। সন্দেশখালিতে ঠিক কী কী হয়েছিল? সেই বিষয়ে বিস্তারিত রাহুল নবীনকে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও বার্তা এসেছে রাজ্যে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে সন্দেশখালির ঘটনার বিস্তারিত বিবরণ রিপোর্ট চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+