Sandeshkhali: ফের অগ্নিগর্ভ সন্দেশখালি, শিবু হাজরার পোলট্রিফার্মে আগুন গ্রামবাসীদের

ফের উত্তেজনা সন্দেশখালিতে। উত্তেজিত গ্রামবাসীরা আগুন ধরিয়ে দিলেন শাহজাহােনর ডান হাত শিবু হাজরার ফার্মে। জেলিয়াখালিতে শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। একের পর এক খামার ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করেছে গ্রামবাসীরা।

খামারের ভেতরে রনংদেহী মূর্তিতে লাঠি-ঝাঁটা হাতে ঢুকে পড়েছেন মহিলারা। শিবু হাজরাদের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। আর তাঁরা মেনে নিতে রাজি নন তাদের অত্যাচার। কেন পুলিশ এখনও তাদের গ্রেফতার করেনি এই নিয়ে স্লোগান দিতে শুরু করেছেন গ্রামের মহিলারা।

Sandeshkhali

গতকাল থেকে উত্তেজনা চরমে রয়েছে সন্দেশখালিতে। গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গতকালই সন্দেশখালির মহিলারা রাস্তায় ঝাঁটা-লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ন্যাজাট থানার সামনে গিয়ে শিবু হাজরাদের গ্রেফতারির দািবতে সরব হয়েছিলেন তাঁরা। গ্রামের মহিলারা অভিযোগ করেছিলেন দিনের পর দিন তাঁদের উপর অত্যাচার চালিয়েছেন শাহজাহান শেখ এবং তার দলবল।

শিবু হাজরা, নির্মল সর্দাররা তাঁদের জমি ভেড়ি কেড়ে নিয়েছে। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেই জমি নিষ্ফলা করে দিয়েছে। তারপর সেই জমি তারা দখল করে নিয়েছে। দিনের পর দিন পরিশ্রম করিয়ে টাকা দেয়নি। এমনকী তাঁদের কথা না শুনলে রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর করা হতো। মহিলাদের উপরেও চলত অকথ্য অত্যাচার। এই অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রতিবাদে রীতিমতো অবস্থান বিক্ষোভে বসেছিলেন গ্রামের মহিলারা।

তাঁরা আরও অভিযোগ করেছিলেন যে গ্রামের ছেলেমেেয়দের স্কুলে যেতে দেওয়া হয় না। তাঁদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। এমনকী মাদকের নেশাও ধরানো হয় কিশোর-যুবাদের। কাজেই আর তারা কোনও ভাবেই শিবু হাজরা, নির্মল সর্দারদের অত্যাচার আর সহ্য করবে না। পুলিশের সামনেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গ্রামের মহিলারা। তাঁরা অভিযোগ করেছেন পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তাঁদের উল্টে শাহজাহানদের কাছেই পাঠিয়ে দেওয়া হতো।

এদিকে গতকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না শিবু হাজরাদের। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে আর তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহজাহান শেখের মতোই কি তারা গা ঢাকা দিয়েছে। এদিকে আবার প্রশ্ন উঠছে গ্রামবাসীরা শাহজাহানের দুই শাগরেদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। তারপরেও এখনও অধরা দুই নেতা। এদিকে শিবু হাজরারা অভিযোগের প্রেক্ষিতে ২ গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাতে আরও চাপা ক্ষোভ তৈরি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+