Shahjahan Sheikh: 'খাঁচায়' থেকেও সন্দেশখালি জুড়ে এখনও দাপট শেখ শাহজাহানের! তদন্তে নয়া নাম
Shahjahan Sheikh: সিবিআই হেফাজতে সন্দেশখালির 'বেতাজ বাদশা'! কিন্তু এখনও সন্দেশখালি জুড়ে রয়ে গিয়েছে তাঁর দাপট। এমনটাই দাবি স্থানীয় মানুষজনের। আজ শুক্রবার প্রায় ৩০ জনের একটি সিবিআই টিম শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয়। সঙ্গে ফরেন্সিক এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী রয়েছে।
ঘটনার দিনে ইডির যে আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন তাঁরাও এদিনের এই অভিযানে রয়েছেন বলে জানা গিয়েছে। বাড়ির পাশাপাশি ধৃত তৃণমূল নেতার (Shahjahan Sheikh) অফিস এবং ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি।

আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। স্থানীয় এক বাসিন্দা এক সংবাদমাধ্যমকে জানান, শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দাপট এখনও এলাকায় রয়ে গিয়েছে। তাঁর অনুগামীরা কার্যত প্রত্যেকদিন তোলা তুলে যাচ্ছে। এলাকার টোটো, অটো চালক থেকে শুরু করে সাধারণ দোকান থেকে প্রত্যেকদিন ১০ থেকে ১৫ টাকা করে নেওয়া হচ্ছে বলে দাবি ওই ব্যক্তির। এই বিষয়ে প্রশাসন জেনেও চুপ বলেও দাবি করা হয়েছে।
#WATCH पश्चिम बंगाल: सीबीआई (केंद्रीय जांच ब्यूरो) की टीम ने उत्तर 24 परगना के संदेशखाली में अपनी जांच के दौरान एक व्यक्ति को हिरासत में लिया है।
— ANI_HindiNews (@AHindinews) March 8, 2024
अधिक जानकारी की प्रतीक्षा है। pic.twitter.com/Mvlafm4UuW
অন্যদিকে শেখ শাহজাহানের দুই ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ধৃত নেতার কললিস্টে তদন্ত করে দুজনের নাম পাওয়া যায়। দুজনের মধ্যে একজন দিনআলি মোল্লা এবং আরেকজন দুরন্ত মোল্লা বলে জানা যাচ্ছে। দুজনের বাড়িতেই জোর তল্লাশি চলছে বলে খবর। ঘটনার দিন এই দুজনকে ফোন করে শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। এমনটাই কল লিস্ট খতিয়ে দেখে তথ্য পেয়েছেন আধিকারিকরা। আর সেই সুত্র ধরেই এদিনের তল্লাশি বলে জানা গিয়েছে।
পাশাপাশি সড়বেরিয়ায় সন্দেশখালির 'বেতাজ বাদশা' নিজের নামে একটি বিশাল বাজার তৈরি করেছে। সেই বাজারেও এদিন তল্লাশি চলছে। সেখানে শাহজাহানের অফিসের তালা ভেঙে ঢুকে পড়েছেন আধিকারিকরা। কার্যত নথির খোঁজেই চলছে এই তল্লাশি। এদিনের এই দীর্ঘ তল্লাশিতে আধুনিক থ্রি ডি স্ক্যানারের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। যে ক্যামেরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা এলাকার ছবি তুলতে পারে। ডিজিটাল ছবি তোলা হচ্ছে।
অন্যদিকে ফরেন্সিকের আধিকারিকরা এলাকায় ঘুরে বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন। পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট খোঁজার চেষ্টা চলছে। সব মিলিয়ে আজ সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় একেবারে কোমর বেঁধে তদন্ত করছে সিবিআই।












Click it and Unblock the Notifications