Sandeshkhali: থানা থেকে বেরোতেই 'চোর চোর' স্লোগান, শিবুর গ্রেফতারির আনন্দে মিষ্টিবিলি সন্দেশখালিতে
গতকাল রাত থেকে উৎসবের আমেজ সন্দেশখালিতে। শিবু হাজরার গ্রেফতারির আনন্দে ফুটছে গোটা গ্রাম। কেউ ফ্রি-তে চা খাওয়াচ্ছেন। কেউ দাবি করেছেন এবার শাহজাহান শেখ কবে। কবে সন্দেসখালির বাঘকে গ্রেফতার করবে পুলিশ। গণধর্ষণের অভিযোগের পর শাহজাহান শেখের শাগরেদ শিবু হাজরাকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ।
ন্যাজাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বসিরহাট থানায় রেখেছিল। সেখান থেকে আজ সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট আদালতে। পুলিশের গাড়িতে যখম থানা থেকে বসিরহাট আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শিবু হাজরাকে তখন থানার বাইরে চোর চোর স্লোগান দিতে থাকেন সেখানকার বাসিন্দারা। উত্তেজনায় ফুটছে গোটা গ্রাম।

এদিকে সকাল সকাল রাস্তায় মিষ্টির বাক্স হাতে বেরিয়ে পড়েছেন অনেকে। তারা শিবু হাজরারা গ্রেফতারির আনন্দে মিষ্টি বিলি করছেন। টোটো থামিয়ে মিষ্টি খাওয়াচ্ছেন চালক এবং যাত্রীদের। সন্দেশখালির বাজারে আজ উৎসবের আমেজ চোখে পড়েছে। কয়েকদিন আগে পর্যন্ত এই বাজারের ব্যবসায়ীরা শিবু হাজরার অত্যাচারে ঘরে সিঁধিয়ে থাকতেন।
সন্দেশখালি বাজারে গতকাল রাত থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে। দোকানদাররা অভিযোগ করেছেন তাঁদের কাছ থেকে সবজি কিনে টাকা দিত না শিবু হাজরা। কারোর কাছে সাড়ে তিন হাজার টাকা তো কারোর কাছে ৫ হাজার টাকা বাকি। কাউকেই টাকা দিতেন না শিবু। এদিকে চমকে জিনিস নিয়ে চলে যেতেন। ভয়ে তাঁর কাছে কেউ টাকা চাইতেন পারতেন না। শিবুর গ্রেফতারিতে আজ তাই উৎসবের মেজাজ সন্দেশখালিতে।
বাজারে কেউ খাওয়াচ্ছেন ফ্রি-তে চা তো কেউ খাওয়াচ্ছেন মিষ্টি। রাস্তায় টোটো দাঁড় করিয়ে যাত্রীদের মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা। এবার রাতের অন্ধকারে তাঁদের থাকতে হবে না ঘরে সিঁধিয়ে। এবার কবে শাহজাহান শেখকে গ্রেফতার করা হবে তার দাবি জানিয়েছেন সন্দেশখালির বাসিন্দারা। শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টা ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছে এক মহিলা সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। আগেই গ্রেফতার করা হয়েছিল উত্তম সর্দারকে।
এদিকে আজ সন্দেশখালিতে অভিযোগ নেওয়ার শিবির খোলা হয়েছে। এতোদিন ধরে গ্রামবাসীরা যে অভিযোগ জানিয়ে আসছিলেন তার কোনএও গুরুত্ব পায়নি। রাস্তায় নেমে মহিলারা যখন প্রতিবাদ জানাতে থাকেন তখন তড়িঘড়ি তৎপরতা শুরু হয়েছে। জমি, বাড়ি নিযে গ্রামবাসীদের যাবতীয় অভিযোগ সেই শিবিরে জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু একটি অভিযোগও গ্রামবাসীরা জানাতে আসেননি। শেষে বিডিও নিজে বাড়ি ঘুরে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে।












Click it and Unblock the Notifications