Sahajahan Sheikh: ইডি হাজিরা এড়িয়ে রাতেই আগাম জামিনের আর্জি, তাহলে কি নতুন পরিকল্পনায় শাহজাহান শেখ
সন্দেশখালির বেতাজ বাদশা তিনি। তাঁর গতিবিধি তল করতে পারছে না নাকি পুলিশও। রেশন দুর্নীতি কাণ্ডে রাঘব বোয়ালদের তালিকায় রয়েছেন এই সন্দেশখালির শাহজাহান শেখও। এলাকার দাপুটে তৃণমূল নেতা অন্তরালে থেকেই আগাম জামিনের আর্জি করলেন আজালতে।
আজ অর্থাৎ সোমবার তাঁকে সকাল ১১টার মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু দেখতে দেখতে বেলা গড়িয়ে রাত হয়ে গেলেও সন্দেশখালির বাঘ কিন্তু বেরিয়ে আসেননি তাঁর গোপন েডরা থেকে। ইডির দফতরে হাজিরা দেওয়া তো দূরের কথা তাঁর কোনও আইনজীবীরও দেখা মেলেনি।

এদিকে রাতারাতি তিনি নাকি আইনজীবী মারফৎ আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছে। শুধু জানিয়েছেনই নয় আগামীকাল অর্থাৎ ৩০ জানুয়ারি সেই মামলার শুনানিও রয়েছে আদালতে। হঠাৎ করে আগাম জামিনের আর্জি কেন জানালেন শাহজাহান শেখ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি কোনও কিছু আঁচ করেই তিনি রক্ষাকবচ িনয়ে রাখতে চাইছেন।
ইডি যদিও তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। বাংলাদেশে পালিয়ে যেতে পারেন আশঙ্কা করে আগে থেকেই বিএসএফকে সতর্ক করা হয়েছে। কিন্তু স্থানীয় নেতাদের অনেকেই দাবি করেছেন কোথাও পালিয়ে যাননি শাহজাহান শেখ। তিনি সন্দেশখালির বাঘ। সন্দেশখালিতেই রয়েছেন। যখন তাঁর মনে হবে তখন তিনি প্রকাশ্যে আসবেন। তার আগে পুলিশও নাকি তাঁর টিকি ছুঁতে পারবে না।
সত্যিই তাই ঘটছে। ইডির উপরে হামলার ঘটনার পরেও শাহজাহান শেখকে কিন্তু এখনও গ্রেফতার করেনি পুলিশ। এমনকী কোনও উদ্যোগও নিতে দেখা যায়নি জেলা পুলিশকে। এদিকে আজ আবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিরক ঘটনা নিয়ে মুখ খুলেছেন। এবং কার্যত শাহজাহান শেখের পাশে দাঁড়িয়ে অভিষেক বলেছেনস, ঘটনার সময় শাহজাহান শেখকে কোথাও দেখা যায়নি। তাহলে কী করে বলা হচ্ছে সে হামলা চালিয়েছে। তবে এই ঘটনা যে দুর্ভাগ্যজনক সেটাও বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications