রেখা পাত্রকে বিজেপি প্রার্থী হিসেবে মানা হবে না, পোস্টার খোদ সন্দেশখালিতেই
তিনি সন্দেশখালিতে অত্যাচারীদের বিপক্ষে দাঁড়ানো মুখ। সন্দেশখালির অন্যতম প্রতিবাদী হিসেবে তার নাম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাছাই করা প্রার্থী তিনি। বসিরহাট কেন্দ্রে একদম আনকোরা মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। তবে ২৪ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোড়।
সন্দেশখালির বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গিয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাইছে না নীচু তলার কর্মী সমর্থকরা। প্রার্থী বদলের দাবি জানানো হচ্ছে। এমনই কথা শোনা গিয়েছে কান পাতলে। কে বা কারা এইসব পোস্টার দিয়েছে? সেই নিয়ে প্রশ্ন উঠছে। দোলের দিন সকাল থেকেই শুরু হয়েছে চর্চা।

রেখা পাত্র সন্দেশখালিতে এই মুহূর্তে অন্যতম পরিচিত নাম। সন্দেশখালিতে শেখ শাহজাহানদের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ ওঠে। শিবু হাজরাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। রেখা পাত্র প্রথম অভিযোগটি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে শিবুকে গ্রেফতার করা হয়।
এরপর সন্দেশখালিতে প্রতিবাদ বিক্ষোভ দেখা গিয়েছে। সাধারণ মহিলারা পথে নেমে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন। রেখা পাত্র ওই আন্দোলনের অন্যতম মুখ। এই কথাই মনে করা হয়েছিল। তাকেই বিজেপি বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছেন। শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখাকে প্রার্থী হিসেবে বাছাই করেছেন।
বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেখানে সন্দেশখালির নির্যাতিতারা গিয়েছিলেন। প্রতিবাদীদের দলে রেখাও ছিলেন বলে খবর। কিন্তু প্রার্থী হিসেবে রেখা কতটা গ্রহণযোগ্য? তাই নিয়ে প্রশ্ন উঠছে।
বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে তার বিরুদ্ধে। সন্দেশখালি, পাত্রপাড়া সহ একাধিক জায়গায় পোস্টার পড়েছে। সাদা কাগজে সম্ভবত আলতা দিয়ে হাতে লেখা হয়েছে এই বিক্ষুব্ধ পোস্টার। বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে মানা হচ্ছে না। এমনই লেখা সেইসব পোস্টারে।
এই পোস্টার তৃণমূল দিয়েছে। এমনই অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে তৃণমূল এই কথা নারাজ। বিজেপি কর্মী সমর্থকরা কাজ করেছেন। কিন্তু তাদের পছন্দময়াও প্রার্থী দল মনোনীত করেনি। সে কারণেই বিজেপির মধ্যে কলহ তৈরি হয়েছে। এমনই বক্তব্য রেখেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ওয়াকিবহাল মহল মনে করছে, এই এলাকায় রেখা পাত্রকে মুখ করা হয়েছে মহিলা ভোট ব্যাঙ্ক ও শাজাহানের বিরুদ্ধে ভোট প্রতিফলিত করানোর জন্যই। এই প্রক্রিয়ায় ফল পাওয়া যাবে কতটা? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications