'বিশ্বাসঘাতক', দলত্যাগী বিধায়ক দীপক হালদারের নামে পোস্টারে ছয়লাপ ডায়মন্ড হারবার

'বিশ্বাসঘাতক', দলত্যাগী বিধায়ক দীপক হালদারের নামে পোস্টারে ছয়লাপ ডায়মন্ড হারবার

'বিশ্বাসঘাতক'। রং বদলেই তকমা জুটল সদ্য বিজেপিতে যোগদানকারী বিধায়ক দীপক হালদারের। বিশ্বাসঘাতক লেখা পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে গোটা ডায়মন্ড হারবার। দীপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল বারুইপুরে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ দেন দীপক হালদার। ডায়মন্ডহারে তিনিই প্রথম তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরালেন তিনি।

দীপকের নামে পোস্টার

দীপকের নামে পোস্টার

দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দীপক। দীর্ঘদিন সুবিধা ভোগ করে ঠিক ভোটের আগে রং বদলেছেন। তাও আবার অভিষেকের গড়ে ভাঙন ধরিয়েছেন তিনি। এটা সহজে মেনে নিতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও। রাতারাতি ডায়মন্ড হারবার জুড়ে দীপক হালদারের নামে পড়ল পোস্টার। তাতে দীপক হালদারকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হয়েছে। তাতে লেখা হয়েছে ১০ বছর তৃণমূলে থেকে ক্ষমতা ভোগ করে এখন দলবদল করছেন দীপক।

 দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগ

শুধু বিশ্বাসঘাতক বলেই রেহাই দেয়নি তৃণমূল কংগ্রেস। দীপক হালদারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণেরও অভিযোগ করা হয়েছে পোস্টারে। যদিও তৃণমূল কংগ্রেস এই পোস্টার দেওয়ার দায় স্বীকার করেনি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে দল বদল করায় তৃণমূল কংগ্রেস রাগে এইসব করছে।

 অভিষেকের গড়ে ভাঙন

অভিষেকের গড়ে ভাঙন

গতকাল বারুইপুরোর সভায় বিজেপিতে যোগদান করেছেন ১৩৫ জন। তারমধ্যে ১০৫ জন তৃণমূল কংগ্রেস। দীপক হালদার তারমধ্যে অন্যতম। অভিেষকের গড়ে ভাঙন ধরাতে পেরে ভীষণভাবে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছেন দক্ষিণ ২৪ পরগনায় এবার সবচেয়ে ভাল ফল করবে তৃণমূল কংগ্রে

৩১-এ ৩১ চাই

৩১-এ ৩১ চাই

পূর্ব মেদিনীপুরের ৩৫-এ৩৫ টার্গেট করার পর এবার দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসনই টার্গেট করেছে বিজেপি।তার জন্য ময়দানে নামিয়ে ফেলেছেন শোভন চট্টোপাধ্যায়কে। তৃণমূলে দক্ষিণ ২৪ পরগনা জয়ের অন্যতম কারিগর ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনকে কোলকাতা জোনের দায়িত্ব দিয়ে একপ্রকার দক্ষিণ ২৪ পরহনা জয়ের টার্গেট স্থির করে ফেলেছে গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+