শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার বনগাঁয়, চাঞ্চল্য এলাকায়

শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার বনগাঁয়, চাঞ্চল্য এলাকায়

এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার-ব্যানারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

বনগাঁ মহকুমার একাধিক এলাকায় শুভেন্দু অধিকারী সমর্থনে পোস্টার পড়েছে। ব্যানারে লেখা রয়েছে, 'আমরা দাদার অনুগামী।' ফ্লেক্সে লেখা আছে "দাদার হয়ে চলবো মোরা, দাদার হয়ে লড়বো'। দাদার হয়ে বলবো মোরা জিতবো মোরা, জিতবো'সৌজন্যে দাদার অনুগামী বনগাঁ উত্তর ২৪ পরগনা'। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনগাঁর একাধিক এলাকায় দেখা যাচ্ছিল এই পোস্টার। এদিন বনগাঁতে বাটার মোড়ে এলাকায় যশোর রোডের উপরে একটি গাছে টাঙানো একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার বনগাঁয়, চাঞ্চল্য এলাকায়

তবেই জল্পনা উড়িয়ে দিয়ে এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, 'শুভেন্দু অধিকারী আমাদের দলের মন্ত্রী সে ক্ষেত্রে বনগাঁ এলাকায় শুভেন্দু অধিকারী সঙ্গে আমাদের অনেক ব্যানার আগে থেকেই লাগানো আছে কিন্তু এখন কে বা কারা ফ্লেক্স লাগাচ্ছে আমরা জানি নাl তারা যদি দলের কর্মী হয়ে থাকে তাহলে সাধুবাদl শুভেন্দু অধিকারী এখনো আমাদের নেতা কিন্তু মমতা ব্যানার্জিকে যখন ছেড়ে অন্য দলে যাবেন তখন সেটা ভাবা যাবে কিন্তু এখন এই প্রসঙ্গে আমাদের কিছু বলার নেই।

বারাসত বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মন্ডল জানালেন, 'তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল তৃণমূলে আগামীতে কোন ভালো মানুষ থাকবেন না। দেখুন না বিধায়ক কাউন্সিলররা কান্নাকাটি করছেন। তৃণমূল কংগ্রেস একটি কোম্পানি এটা পিসি ভাইপোর কোম্পানি কোম্পানিতে কেন কর্মচারী হয়ে থাকবেন বলে কটাক্ষ করেন তিনি'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+