রাজনৈতিক সংঘর্ষে উত্তাল ক্যানিং, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের ৫ কর্মী
রাজনৈতিক সংঘর্ষে উত্তাল ক্যানিং, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের ৫ কর্মী
রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মী। সকলকে ক্যানিং মগকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের কারণেই এই পরিস্থিতি বলে দাবি করা হয়েছে।

গতকাল রাত থেকে চলছে বোমাবাজি। দুই গোষ্ঠির সংঘর্ষে মোট ৮ জন আহত হয়েছেন। ক্যানিংয়ের ইটখোলা গোলাবাড়ি এলাকায় এখনও থমথমে। তৃণমূল যুব সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনের কর্মীরা। আগেও দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল। কিন্তু বরাবরই দুই পক্ষ এই বিবাদের কথা অস্বীকার করছে। তৃণমূল কংগ্রেসের দাবি দুষ্কৃতিরা হামলা চালিয়েছে।
গোটা এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে। পুলিস তল্লাশি অভিযান শুরু করেছে। দোষীদের প্রকৃত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিস। গুলিবিদ্ধ কর্মীদের পুলিস মিথ্যে কেস দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইটখোলার অঞ্চল সভাপতি। গত কয়েক সপ্তাহ ধরেই ক্যানিংয়ের ইটখোলা, গোলাবাড়ি, মধুখালী এই সমস্ত এলাকা।
{quiz_300}












Click it and Unblock the Notifications