ধামাখালিতে পুলিশ আটকালো বিজেপি প্রতিনিধি দলকে, ফের হাইকোর্ট যাচ্ছেন শুভেন্দু

নাটকীয় পট পরিবর্তন সন্দেশখালি এলাকায়। সন্দেশখালি যাওয়ার জন্য কলকাতা থেকে রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারীরা৷ আজ মঙ্গলবারও তাঁদের সন্দেশখালি যেতে দেওয়া হল না। ধামাখালিতেই আটকে দেওয়া হল বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ গতকাল রায় দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যেতে শর্ত সাপেক্ষে নির্দেশ দেওয়া হয়। সেই মতো শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ক রওনা দিয়েছিলেন।

Suvendu Adhikari

কিন্তু ধামাখালিতেই আটকে গেলেন শুভেন্দু অধিকারীরা। সন্দেশখালিতে আর যেতে দেওয়া হবে না তাঁদের। কিন্তু কারণ কী? প্রশাসনের বক্তব্য ওই এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণেই শুভেন্দু অধিকারীদের যেতে দেওয়া হবে না।

কলকাতা হাইকোর্টের রায়ের কপি আছে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে। সেটি দেখালে জানানো হয়, রাজ্য সরকারের তরফে ডিভিশন বেঞ্চে যাওয়া হচ্ছে৷ তাই সেই সিঙ্গেল বেঞ্চের রায় আপাতত মান্যতা পাচ্ছে না।

এই অবস্থায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়কদের সঙ্গে কথা কাটকাটিও হয়৷ শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এক ঘণ্টা অপেক্ষা করবেন তিনি। ১১.১০ মিনিট থেকে ১২.১০ মিনিট পর্যন্ত। তারপর তিনি গাড়ি ঘুরিয়ে কলকাতা হাইকোর্ট যাবেন।

অর্থাৎ ফের কলকাতা হাইকোর্টে এই ঘটনা উত্থাপিত হবে। নতুন করে মামলাও দায়ের হতে পারে। আদালতের রায়কেও প্রশাসন মানতে চাইছে না। রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয়, রাজ্য সরকার বিরোধী স্লোগানও তোলা হয়। সন্দেশখালির মানুষের সঙ্গে বিজেপি আছে। এই বার্তা ফের দেওয়া হয়েছে। এই খবর লেখার সময় শুভেন্দু অধিকারীরা ধর্না, অবস্থানে বসে। এরপর কলকাতা হাইকোর্ট যাবেন তাঁর বক্তব্য অনুসারে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+