Sandeshkhali: সন্দেশখালিতে যেতে বাধা, গ্রেফতার অবস্থানে অনড় ফ্যাক্ট ফাই্ন্ডিং টিমের সদস্যরা
সন্দেশখালিতে যাওয়ারপ আগেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিিনধিদের আটকালো পুলিশ। ভোটের হাটে তাঁদের আটকে দেওয়া হয়। এই নিয়ে সেখানে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। সন্দেশখালিতে যেতে অনড় তাঁরা। কিন্তু পুলিশ কিছুতেই তাঁদের সেখানে যেতে দিতে নারাজ।
এই নিেয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল যে তাঁরা সন্দেশখালিতে যেতে চান। কিন্তু তখন তাঁদের কোনও কিছু বলা হয়নি। সন্দেশখালিতে যাওয়ার উদ্দেশ্য কলকাতা রওনা হওয়ার আগে পুলিশের পক্ষ থেকে তাঁদের নোটিস দেওয়া হয়। সেটা অমান্য করেই তাঁরা সন্দেশখালির পথে রওনা হয়ে যান।

ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বিশিষ্ট সাংবাদিক থেকে আইনজীবী। পুলিশের বাধা পাওয়ার পর অনড় অবস্থান নিয়েছেন তাঁরা। রাস্তায় বসে পড়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। সেখানেই তাঁরা বসে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। পুলিশের সঙ্গে এই নিয়ে বচসা শুরু হয়ে গিয়েছে তাঁদের। ১৪৪ ধারা দেখিয়ে পুলিশ তাঁদের সেখানে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।
পুলিশ তাঁদের রাস্তার মাঝে বসতে বাধা দিতে থাকে। ফ্যাক্ট ফাইন্ডিং িটমের সদস্যরা রাস্তার মাঝখান থেকে সরে গিয়ে পাশে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁরা অভিযোগ করেেছন পুলিশ জোর করে তাঁদের বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে তাঁদের কথা বলতে দিতে চায় না বলেই এই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
১৪৪ ধারা দেখিয়ে যখন তাঁদের বাধা দেওয়া হচ্ছে তখন মন্ত্রীরা গ্রামে ঢুকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গতকাল বাম নেত্রী মীনাক্ষীকে আটকানো হয়েছিল সন্দেশখালিতে। তিনি অন্যপোশাকে পুিলশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে প্রবেশ করে মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। অন্যদিকে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক গতকাল অনায়াসে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছিলেন।
১৪৪ ধারা দেখিয়ে যখন তাঁদের বাধা দেওয়া হচ্ছে তখন মন্ত্রীরা গ্রামে ঢুকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গতকাল বাম নেত্রী মীনাক্ষীকে আটকানো হয়েছিল সন্দেশখালিতে। তিনি অন্যপোশাকে পুিলশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে প্রবেশ করে মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। অন্যদিকে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক গতকাল অনায়াসে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছিলেন।
দীর্ঘক্ষণ অবস্থানে অনড় থাকার পর পুলিশ ফ্যাক্ট ফাইন্ডিং িটমের সদস্যদে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। তাঁদের পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে্। যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ভোজের হাট থেকে আপাতত তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে লাল বাজারে।
এদিকে আজও সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তাঁরা অবাধে সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। সুজিত বসু জানিয়েছেন তাঁরা নাম সংকীর্তনে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। গ্রামের মানুষ চাইছেন তাঁরা আসুন সেকারণে তাঁরা এসেছিলে। পার্থ ভৌমিককে এদিন দেখা গিয়েছে কীর্তনের আসরে খোল বাজাতে।












Click it and Unblock the Notifications