হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক দুষ্কৃতী
হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক দুষ্কৃতী
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ শনিবার গভীর রাতে কুমড়া পঞ্চায়েতের টুনিঘাটা মোড় এলাকা থেকে জগদীশ মণ্ডল নামে বছর ৫২-র ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও এক রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা যায়, টুনিঘাটা এলাকার বাসিন্দা জগদীশ মণ্ডলকে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এদিন গভীর রাতে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত কে আটক করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও এক রাউন্ড গুলি। ধৃত জগদীশ মন্ডল এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত। অভিযুক্তকে রবিবার বারাসত আদালতে পাঠানো হয়।
পাশাপাশি হাবড়া থানার পুলিশ, ডাকাতির অভিযোগে শুভঙ্কর হোড় নামে এক ব্যক্তিকে গুমা দক্ষিণ সারাই এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করে। অভিযুক্ত এর আগে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়, কিন্তু পুলিশকে দেখে পালিয়ে যায়। অভিযুক্তের খোঁজে দীর্ঘদিন তল্লাশি চালাচ্ছে লোহাগড়া থানার পুলিশ। অভিযুক্ত শুভঙ্কর হোড় মধ্যমগ্রাম দোলতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত বেশ কিছুদিন ধরেই হাবরা থানার দক্ষিণ হাবরা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। ধৃত কে বারাসত আদালতে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications