ছেঁড়া ১০ টাকায় লেনদেনের সংকেত! লোকাল ট্রেন থেকে ৬১ লক্ষ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য
ছেঁড়া ১০ টাকায় লেনদেনের সংকেত! লোকাল ট্রেন থেকে ৬১ লক্ষ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য
নৈহাটিতে লোকাল ট্রেনে ব্যাগভর্তি টাকা উদ্ধারের ঘটনায় টিটাগড়ের যুবককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারী অফিসাররা। তদন্তকারীরা জানতে পেরেছেন ছেঁড়া ১০ টাকাতেই থিল লেনদেনের সংকেত। টাকা পাচারের এক অবাক কৌশল ফাঁস হয়ে গেল ধৃত যুবকের মোবাইল থেকে।

নৈহাটিতে রেল পুলিশের জালে ধরা পড়ার পর টাকার উৎস নিয়ে বারবার বয়ান বদল করেছে টিটাগড়ের ওই যুবক। বারবার পুলিশকে বিভ্রান্ত করলেও যুবকের মোবাইল থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মোবাইলে পুলিশ পায় একটি ছেঁড়া ১০ টাকার নোটের ছবি। তা থেকেই পুলিশ জানতে পারে ওই ছেঁড়া ১০ টাকার নোট মিলিয়েই হত লেনদেন।
মঙ্গলবার বিকেলে যখন চেকিং চলছিল, তখন যুবকের আচরণ দেখেই সন্দেহ হয় পুলিশের। তাঁর আচরণেই পুলিশ বুঝে যায় ডাল মে কুছ কালা হ্যায়। বিরাট ব্যাগে কী রয়েছে জানতে চাইতেই বিপত্তি। ধরা পড়ে যায় টাকা ভর্তি ব্যাগ। বুধবার সকালে মেশিন এনে গোনা হয় টাকা। জানা যায় ওই ব্যাগে ৬১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিল। রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন আয়কর দফতর ও দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তাঁরাও জিজ্ঞাসাবাদ করেন। বারবার ভিন্ন ভিন্ন কথা বলে ওই যুবক।
তারপর তল্লাশি চালাতে গিয়ে ওই যুবকের মোবাইল সার্চ করতেই বেরিয়ে পড়ে ছেঁড়া ১০ টাকার নোটের ছবি। ওই ১০ টাকার নোট মিলিয়েই টাকা দেওয়ার কথা ছিল বলে জানতে পারে পুলিশ। ওইরকম ১০ টাকার নোটের ছবি দেখেই তাঁর হাতে টাকা তুলে দেওয়ার কথা ছিল যুবকের। স্বভাবতই প্রশ্ন ওঠে ধৃত যুবক কি দুষ্কৃতী গ্যাংয়ের সঙ্গে যুক্ত? যুবক জানায়, সে একটা সোনা দোকানে কাজ করত।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের বাসিন্দা ওই যুবক। নাম অভিষেক সোনকার। তাকে আটক করে টাকার উৎস জানার চেষ্টা চলছে। রেল পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, ওই বিপুল টাকা কোথা থেকে এল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ ওই টাকা।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে ওই যুবক নামার পরেই তাঁর ব্যাগ দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বসিন্দা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় ৬১ লক্ষ টাকা পাওয়া যায়। ওই টাকার সঙ্গে কোনও দুর্নীতির যোগ রয়েছে কি না? যদি দুর্নীতি বা অপরাধমূলক ঘটনা না থাকবে, তাহলে এত টাকা লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কেন? কোন অপরাধমূলক চক্রের সঙ্গে ওই যুবক জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে। কোন দোকনে ওই যুবক কাজ করত, তার আড়ালে কী কাজ চলত, তা জানার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications