Sandeshkhali: জেলে শাহজাহান শেখ, কার নির্দেশে পুলিশ ক্যাম্পে হামলা, লোহার রড দিয়ে মার কনস্টেবলকে

নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ। লাঠি লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় পুলিশ কনস্টেবলকে। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। এই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।

সন্দেশখালি কাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন সন্দেশখালিতে পুলিশ কোনও নিরাপত্তা দেয় না তাঁদের। কিন্তু শাহজাহান শেখের গ্রেফতারের পর সন্দেশখালিতে নতুন করে কোনও অশান্তির খবর শোনা যায় নি। গতকাল রাতের এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে।

Sandeshkhali

এদিকে সন্দেশখালিকে সামনে রেখেই ভোটের ময়দানে শান দিচ্ছে বিজেপি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে গ্রামের প্রতিবাদী মহিলা রেখা পাত্রকে। রেখাই প্রথম শাহজাহান শেখদের বিরুদ্ধে রাস্তায় নেমে গলা চড়িয়েছিল। তবে প্রার্থী ঘোষণার পরে গ্রামেই রেখা পাত্রর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। তারপরেই বিেজপি ভূমিকন্যাকে সেই কেন্দ্রে প্রার্থী করে রীতিমতো চমক দেন।

শাহাজাহান শেখকে গ্রেফতারের আগে এরিয়া ডমিনেশনে সেখানে পৌঁছে গিয়েছিলেন তৎকালীন জিডি রাজীব কুমারও। তিনি এলাকায় রীতিমতো চষে বেরিয়ে ছিলেন। সন্দেশখালিম মানুষকে বারবার আইন হাতে না তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তিনি সন্দেশখালি খানাকে গ্রামবাসীদের অভিযোগ শোনার নির্দেশ দিয়েছিলেন।

তারপরে গ্রেফতার হয় শাহজাহান শেখ। সন্দেশখালি থানার পুলিশই মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করেছিল। তারপর থেকে জেলেই রয়েছেন শাহজাহান শেখ। তিনি যদিও ইডি হেফাজতে দািব করেছিলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আবার তার পরেই তিনি দাবি করেন কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এই নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কেন কয়েকদিনের মধ্যে নিজের মতামত বদল করলেন তিনি।

এদিকে শাহজাহান শেখের স্ত্রীকে ফের তলব করা হয়েছিল ইডির দফতরে। শাহজাহান শেখ জানিয়েছিলেন তাঁর পরিবারের লোকেরা থাকার জায়গা পাচ্ছে না তাঁদের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হোক। কিন্তু ইডির তরফে জানানো হয়েছে যেন তাঁরা বাড়ির সব নথি নিয়ে আসেন তারপরে সেটা খতিয়ে দেখার পরে তাঁরা থাকার অনুমতি দেওয়ার কথা ভাববেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+