আড়িয়াদহের গণপিটুনি কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে পাকড়াও করল পুলিশ
আড়িয়াদহ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। মা - ছেলে অমানবিক ভাবে মারধর করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনি, খাপ পঞ্চায়েত, শালিসি সভার ঘটনা দেখা যাচ্ছে। কলকাতার উপকণ্ঠে আড়িয়াদহের ঘটনাতেও নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে তৃণমূলের ভূমিকা নিয়েও।
আড়িয়াদহে মা - ছেলেকে গণপিটুনির ঘটনা দেখা যায়। ঘটনা সামনে আসতেই সক্রিয় হয় পুলিশ। আট জনকে গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে ধরা যাচ্ছিল না। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

গণপিটুনির ঘটনার চার দিনের মাথায় গ্রেফতার করা হল জয়ন্তকে। ডানলপের আইএসআই - এর কাছ থেকে তাকে ধরা হয়েছে। প্রথমে ছয় জন ও পরে দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। জয়ন্ত গা ঢাকা দিয়েছিল বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ অভিযান চালায়। পাকড়াও করা হয় জয়ন্তকে।
এদিন সকালে বিটি রোডের উপর পরিচিত একজনের সঙ্গে জয়ন্ত দেখা করতে আসে। বেলঘরিয়া থানার পুলিশ অফিসাররা আগে থেকেই পৌঁছে যায়। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে।
জয়ন্ত সিং এর আগেও গ্রেফতার হয়েছিল। বেলঘরিয়া এলাকাতে গুলি চালনার ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে জয়ন্ত জামিনে ছাড়া পায়। এলাকার একাধিক দুষ্কৃতী কার্যকলাপে এই জয়ন্ত জড়িয়ে আছে বলে অভিযোগ। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে সে পরিচিত। কামারহাটির বিধায়ক জয়ন্ত সিংয়ের সঙ্গেও তার পরিচয় আছে। এই কথাও সামনে এসেছিল। যদিও মদন মিত্র এই কথা মানতে চাননি।
আজই জয়ন্তকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে রাখার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ। এই কথাও জানা গিয়েছে। আড়িয়াদহে কলেজ ছাত্র ও তার মাকে নির্মমভাবে মারধর করা হয়।












Click it and Unblock the Notifications