BJP Rally: ব্যারাকপুরে সুকান্তর মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ, মিছিল ছত্রভঙ্গ করতে নামানো হল RAF

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্যারাকপুর। বিজেপির মিছিল আটকাতে বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মোতায়েন ছিল রাস্তায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। নামানো হয় ব়্যাফএও। পুলিশ এবং ব়্যাফের যৌথ অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।

বরাবরই ব্যারাকপুর এলাকা অশান্তির কেন্দ্রে থেকেছে। অর্জুন সিংয়ের গড় বলা হয় ব্যারাকপুরকে। এই অর্জুন সিং-কে িনয়ে প্রথম থেকে ব্যারাকপুর টিটাগড় অঞ্চল অশান্ত থেকেছে। প্রথমে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে। পরে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। আবার বিজেপি ছেড়ে দেড় বছরের মাথায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। দল বদল হলেও দাপট রয়েই গিয়েছে।

BJP Rally

সেই অর্জুনের গড়ে আজ মিছিল করছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইন অমান্য কর্মসূচি ছিল বিজেপির। সেখানে মহিলা বিজেপি কর্মীরাও ছিলেন। পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল মিছিল আটকানোর জন্য। সুকান্ত মজুমদার মিছিল করে কিছুদূর যাওয়ার পরেই পুলিশ তাঁদের মিছিল আটকায়। এবং জোর করে বিজেপি কর্মীদের মিছিল থেকে সরিেয় দেওয়ার চেষ্টা করে।

পুলিশের আপত্তি সত্ত্বেও মিছিল করতে চাইছিলেন িবজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। রণক্ষেত্রের চেহারা ন্যায় ব্যারাকপুর এলাকা। পরিস্থিতি সামাল দিলে নামানো হয়েছি ব়্যাফ। রীতিমতো লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করা হয়। বিেজপি কর্মীদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রজন ভ্যানে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ একাধিক অভিযোগ করে পথে নেমেছিলেন সুকান্ত মজুমদাররা।

পুলিশ বিজেপি কর্মীদের পথ আটকাতে গেলে সুকান্ত মজুমদারকে কোনও মতে িনরাপদে সরিয়ে নিয়ে যান তাঁরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করে আগে থেকে ব্যারিকেড তৈরি করে রেখেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের পথ আটকায়। এমনকী জলকামান দিয়েও তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+