Arjun Singh:প্রতিবুথে জেতায় মনোনিবেশ করুন, ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে বিশেষ চিঠি প্রধানমন্ত্রী মোদীর

ভোটের ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি এলো ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে। বিজেপি প্রার্থীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। চিঠিতে তিনি লিখেছেন, এলাকায় শিল্পের উন্নয়নের ধারাবাহিক চেষ্টা করে চলেছেন। তার জন্য অর্জুন সিংয়ের প্রশংসা করেছেন মোদী।

সেই সঙ্গে নিজের কেন্দ্রের প্রতিটি বুথে যেন বিজেপি জেতে তার চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। ভোটের ঠিক আগে মোদীর এই চিঠি স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বারবার দলবদলে অর্জুন সিংয়ের প্রতি যাতে কেউ আস্থাহারা না হন সেকারণেই মোদীর এই চিঠি বলে মনে করা হচ্ছে।

Arjun Singh

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জন সিং। এর আগে ২০১৯-র লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরে আবার ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আশা করেছিলেন শাসক দল তাঁকে ব্যারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট দেবে। কিন্তু এবার ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিককে।

অর্জুনের গড়ে পার্থ ভৌমিককে লোকসভা ভোটের টিকিট দেওয়া শাসক দলের পক্ষ থেকে বড় বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। এক কথায় অর্জুন সিংয়ের দাপট শেষ করতেই শাসক দলের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তারপরেই শাসক দল থেকে সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেন অর্জুন সিং। এবং তাঁকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছুঁ়ড়ে ফেলে দিয়েছে বলে হুঙ্কার দেন তিনি।

তারপরেই দিল্লি পাড়ি দেন অর্জুন সিং। সেখানে গিয়ে বিজেপিতে যোগদান করেন। এবং তারপরেই বিজেপি ব্যারাকপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে। পার্থ ভৌমকিককে ১ লক্ষের বেশি ব্যবধানে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরে ভোটের দিন এগিয়ে আসছে। প্রধানমন্ত্রী মোদীর সভা করার কথা সেখানে। কিন্তু যে মাঠে সভা করার কথা ছিল সেই মাঠ খুঁড়ে রেখে দিয়েছে স্থানীয় পুরসভা এমনই অভিযোগ করেছেন তিনি।

এই নিয়ে রাজনৈতিক চাপান উতোর চলছে। তার মধ্যেই প্রধানমন্ত্রী মোদী অর্জুন সিংকে চিঠি লেখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা সিনহাকে ফোন করেছিলেন মোদী। ফোন করে বার্তা দিয়েছিলেন যে ইডি সিবিআই যে দুর্নীতির টাকা উদ্ধার করছে সেই সব টাকা ঠিক সময়ে বাংলার মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি। তারপপরে আবার সন্দেশখালির বিজেপিপ্রার্থী রেখা পাত্রকেও ফোন করে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+