প্রধানমন্ত্রী মোদীর ফোন সন্দেশখালির 'শক্তি স্বরূপা' রেখা পাত্রকে! কী কথা হল তাঁদের মধ্যে

বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেন। প্রসঙ্গত, গত সাত ফেব্রুয়ারি থেকে সন্দেশখালিতে তৃণমূলের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার মুখ রেখা পাত্র।

প্রধানমন্ত্রী মোদী এদিন ফোনের শুরুতেই রেখা পাত্রকে শুভেচ্ছা জানান। জিজ্ঞাসা করেন, বিজেপি প্রার্থী হওয়ার পরে কেমন লাগছে। পাল্টা রেখা পাত্র প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাঁদের মধ্যে ভোটের প্রচার-সহ একাধিক বিষয়ে কথা হয়।

narendra modi rekha patra

কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেখানে প্রধানমন্ত্রী মোদী রেখা পাত্রকে জিজ্ঞাসা করছেন, আপনি একটি বড় দায়িত্ব পানল করতে যাচ্ছেন, কেমন লাগছে? সেই সময় রেখা পাত্র উত্তর দিয়েছেন খুব ভাল লাগছে। আপনার হাত আমার তথা সন্দেশখালির সব মহিলার মাথায় রয়েছে। এটা যেন ভগবান রামের আশীর্বাদ বলেছেন, রেখা পাত্র।

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রধানমন্ত্রী মোদীকে সন্দেশখালির মহিলাদের অগ্নি পরীক্ষার কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সন্দেশখালির মহিলাদের সঙ্গে বড় ট্র্যাজেডি হয়েছে। শুধু সন্দেশখালির মহিলারা নন, পুরো বসিরহাটের মহিলারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন রেখা পাত্র। রেখা বলেছেন, ২০১১ সাল থেকে ভোট দিনে পারেননি। এবার আশা করছেন ভোট দিতে পারবেন।

রেখা পাত্রের সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, রেখাজি, আপনি সন্দেশখালিতে একটি বড় যুদ্ধ করেছেন। একভাবে আপনি শক্তি স্বরূপা। আপনি অনেক শক্তিশালী লোকজনকে জেলে পাঠিয়েছেন। আপনি অবশ্যই নির্বাচনে জিতবেন, বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, রেখাজি কতটা সাহসী ছিলেন, কোনও ধারনা আছে?

রেখা পাত্র বলেছেন, মহিলাদের সমর্থনের কারণে তিনি এটা করতে পেরেছেন। তিনি (রেখা) গ্রামের অন্যদের দেখানো পথ অনুসরণ করবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে চলবেন বলেও জানান। বিজেপি প্রার্থীকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নির্বাচন কমিশন এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেছেন, সন্দেশখালির মহিলাদের আওয়াজ তোলা সাধারণ ব্যাপার নয়। তিনি আরও বলেছেন, রেখাজির সাহস দেখিয়েছে, বাংলার নারী শক্তি বিজেপির আশীর্বাদ হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী রেখা পাত্রকে কেন্দ্রের কাজগুলি সম্পর্কে জনগণকে জানাতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী রেখা পাত্রকে স্মরণ করিয়ে দেন, বাংলার জনগণ তৃণমূল সরকারের প্রতি বিরক্ত। কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়ন করতে দেয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+