Sandeshkhali Incident: ১০ দিনের মধ্যেই গ্রেফতার শাহজাহান, যদি...! গ্রামবাসীদের বড় বার্তা পার্থের

Sandeshkhali Incident: কবে গ্রেফতার হবেন শেখ শাহজাহান! গ্রামবাসীদের ক্ষোভের মুখে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। পরিস্থিতি সামাল দিতে সন্দেশখালির 'বেতাজ বাদশা'র গ্রেফতারির বিষয়টি ইডির উপরেই চাপালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। আর তা নিয়ে নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে।

গ্রামবাসীদের দাবি, রাতের ঘুম চলে গেছে। সব সময় আতঙ্কে কাটাতে হচ্ছে। এভাবে কতদিন চলবে? প্রশ্ন মহিলাদের। আর এমন ক্ষোভের মুখে পড়ে দ্রুত সভা ছেড়ে বেরিয়ে যান সুজিত বসু-পার্থ ভৌমিকরা। সন্দেশখালির 'বেতাজ বাদশা'র গ্রেফতারির দাবিতে ফুঁসছে গোটা সন্দেখালি (Sandeshkhali Incident) ।

Sandeshkhali Incident:

কিন্তু তাঁর খোঁজ পাচ্ছে না পুলিশ। এই অবস্থায় নতুন করে শাহজাহানের ভাইয়ের একের পর কীর্তি সামনে আসছে। জমি দখল থেকে শুরু করে একের পর কেলেঙ্কারি সামনে আসছে। যা নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল। এই অবস্থায় 'ড্যামেজ কন্ট্রোলে' আজ শনিবার সন্দেশখালি ছুটে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। গোটা এলাকা ঘুরে দেখেন। কথা বলেন মানুষের সঙ্গে।

সন্ধ্যায় স্থানীয় মানুষদের অভাব-অভিযোগ শুনতে সভার আয়োজন করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। সেখানেই উপস্থিত হন রাজ্যের দুইমন্ত্রী। কিন্তু সভা শুরু করার আগেই গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়েন রাজ্যের দুই মন্ত্রী। শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন? পার্থ ভৌমিকদের কাছে জানতে চান মহিলারা।

প্রবল চাপে পড়ে মন্ত্রীর ব্যাখ্যা, ইডি শেখ শাহজাহানকে গ্রেফতার করবে। ইডি কলকাতা হাইকোর্টে গিয়ে বলে বলেছে রাজ্য পুলিশ তা না করে। এই প্রসঙ্গে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে তুলে ধরেন মন্ত্রী পার্থ ভৌমিক। বলেন, আমাদের নেতা অভিষেক বলেছেন যদি রাজ্য পুলিশকে দায়িত্ব দেয় তাহলে ১০ দিনের মধ্যে গ্রেফতার করা হবে।

রাজ্যের মন্ত্রীর এমন বক্তব্য শুনে ক্ষোভ আরও বেড়ে যায় মহিলাদের। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যান সুজিত বসু এবং পার্থ ভৌমিক। শেষমেশ কিছুটা অবস্থা সামাল দেন সুজিত বসু। বলেন, আপনাদের কথা শোনা হল। সবটা জানানো হবে। গ্রামের মানুষ তাঁদের কাছে মুখ্যমন্ত্রীকে এলাকায় আসারও দাবি জানান। সে বিষয়টিও দিদিকে তাঁরা জানাবেন বলে দাবি দমকলমন্ত্রীর।

তবে পার্থ ভৌমিকের ব্যাখ্যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বামনেট সুজন চক্রবর্তী বলেন, ভুল বোঝাতে গেছিলেন। একেবারে গ্রামের মানুষ মন্ত্রীদের ঘোল খাইয়ে দিয়েছেন। আবল তাবল বকছেন। সত্যের মুখে থতমত অবস্থা বলেও কটাক্ষ বামনেতার। অন্যদিকে বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্যের দাবি, ফোর্স নিয়ে প্রত্যেক দ্বীপে ইডি যদি তদন্ত শুরু করে তাহলে তো তৃণমূলই বলবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। তাহলে, এভাবে মিথ্যার আশ্রয়ে চলবে না বলেও মন্তব্য বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+