অপরাধ শুধু অটো সরাতে বলা! এরপরেই একজোট হয়ে পুলিশকে বেধড়ক মার চালকদের
Shyamnagar Incident: অটো চালকদের ব্যবহারে কার্যত প্রত্যেকদিন হেনস্তার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে! এবার খোদ অটো চালকদের হাতে আক্রান্ত পুলিশ। বেআইনি ভাবে পারকিং করে রাখা অটো সরাতে গিয়ে মার খেতে হল পুলিশের এএসআইকে। এমনকি আক্রান্ত বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারও।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্যামনগর স্টেশনে এলাকাতে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার আহত বলে জানা গিয়েছে।

তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকাতে প্রত্যেকদিনই কার্যত বেআইনিভাবে অটো-টোটো পার্কিং করে রাখা হয়। আর তা নিয়ে তীব্র যানজট তৈরি হয়।
সরাতে বললে পালটা পুলিশকে অটোচালকরা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। এমনকি মার্ডার করে দেওয়া হবে বলেও নাকি এক পুলিশ কর্মীদের এক অটো চালক হুমকি দেন বলে অভিযোগ। সেই মতো আজও বেআইনি ভাবে রাখা অটো চালকরদের দ্রুত রাস্তা ফাঁকা করার কথা বলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।

আর সেই সময়েই হঠাত করেই পুলিশের উপর অটো চালকরা মারমুখী হয়ে ওঠেন বলে জানা যায়। অটো চালকরা একজোট হয়ে পুলিশকে ধরে মারতে শুরু করে। মারমুখী চালকদের দেখে যাত্রীরাও ভয়ে পালাতে শুরু করেন। এই ঘটনায় জগদ্দল থানার একজন এএসআই সমেত চার সিভিক পুলিশ জখম হন। ঘটনা ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মারমুখী অটো চালকদের হাত থেকে পুলিশকে বাঁচাতে ছুটে আসেন অন্যান্য যাত্রীরাই।
ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যান। আপাতত ওই এলাকাতে বন্ধ রয়েছে ওই রুটে অটো চলাচল। সিভিকের এক কর্মী জানিয়েছেন, ওই এলাকা থেকে অটো চলাচল নিষিদ্ধ। এরপরেও প্রত্যেকদিন সেখান থেকে যাত্রী তুলতে ওটো চালকরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। যার ফলে তীব্র যানজট তৈরি হয়।
আর তা সরাতে গিয়েই এই ঘটনা বলে দাবি ওই কর্মীর। ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এলাকাতে মোতায়েন করা হয়েছে। তবে অটো না থাকাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications