Panchayat Election 2023: বজবজে একই বুথে বিজেপির ২ প্রার্থী, গোষ্ঠীদ্বন্দ নাকি নেপথ্যে অন্য কোন কারণ?
ভোেটর শেষবেলায় চরম বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে। বজবজে একই বুথে বিজেপির দুই প্রার্থী ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের পারা চড়েছে। বজবজে বিজেপির দলীয় প্রতীকে দাঁড়ানো প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ স্বঘোষিত বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বজবজ ২ নম্বর ব্লকের সাউথ বাওয়ালী গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। আশ্চর্যজনকভাবে সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের ২০৪ নম্বর বুথে দাঁড়ানো নির্দল প্রার্থী দেবশ্রী ঘোড়ুই নিজেকে বাম এবং বিজেপি সমর্থিত প্রার্থী বলে দাবি করে এলাকায় প্রচার চালাচ্ছেন। এর পাশাপাশি এলাকাতেও বিভিন্ন ব্যানার লিখে প্রচার করা হচ্ছে তার দাবির সমর্থনে।

বিজেপির প্রতীকে দাঁড়ানো প্রার্থী বন্দনা হাজরার অভিযোগ তিনি সাউথ বাওয়ালী গ্রাম পঞ্চায়েতের ২০৪ নম্বর বুথের গ্রামসভার প্রার্থী। বৃহস্পতিবার বিজেপির জেলার নেতা-নেত্রীদের উপস্থিতিতে তিনি বাড়ি বাড়ি যখন প্রচার করছিলেন অভিযোগ তখনই ওই স্বঘোষিত বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দেবশ্রী ঘোড়ুই এর অনুগামীরা প্রচারে বাধা দেন।
বন্দনা হাজরার আরো অভিযোগ জেলা স্তরের নেতা-নেত্রীদের সামনেই তাকে দেবশ্রী ঘোরুই এর অনুগামীরা জানায় তিনি নাকি লক্ষ লক্ষ টাকায় বিকিয়ে গিয়েছেন। এবং বন্দনা হাজরা কে এলাকায় কোনো প্রচার না করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই বিষয়ে ওই স্বঘোষিত বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
অন্যদিকে ওই প্রার্থী নিজেকে বাম সমর্থিত বলে দাবি করায় বামেদের সাথে যোগাযোগ করা হলে বামেদের পক্ষ থেকেও তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এই বিষয়ে স্থানীয় বাম নেতৃত্ব নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা হয়।
তবে এই বিষয়ে শাসকদল তৃণমূলের বজবজ দু নম্বর ব্লকের যুব সভাপতি বুচান ব্যানার্জি সাংবাদিকদের জানিয়েছেন, এতে এটাই প্রমাণ হয় বিরোধীরা একজোট হয়েছে। অর্থাৎ যতই চেষ্টা করুক এভাবে তৃণমূলকে হারানো সম্ভব নয়।












Click it and Unblock the Notifications