Panchayat Election 2023: নতুন তৃণমূলে ব্রাত্য পার্থ ও শোভন-ঘনিষ্ঠ দাপুটে নেতা, প্রথমবার নেই ভোটের ময়দানে

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। প্রচারে ঝড় তুলছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। এই গুরুত্বপূর্ণ সময়ে ফল-সব্জি চাষ করে চলেছেন একদা দক্ষিণ ২৪ পরগনা জেলার দাপুটে নেতা।

আবু তাহির সরদার। জেলা পরিষদে দু-দুবারের পূর্ত কর্মাধ্যক্ষ। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ হন। এই প্রথমবার তাঁকে টিকিটই দেয়নি দল।

আবু তাহির সরদার বারুইপুর টিএমসি


শেষবার ভোটে লড়েছিলেন ভাঙড় থেকে। শুরু থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের কার্যকরী সভাপতি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আগলেছেন। রাজনৈতিক মহলে তিনি যে শোভন চট্টোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী, এ কথা সকলেই জানেন। সেই দাপুটে নেতা এবার টিকিট না পাওয়ায় উঠছে একাধিক প্রশ্ন।

রাজনৈতিক মহলের ধারণা, পার্থ ও শোভনের ঘনিষ্ঠ হওয়াতেই আবু তাহির সরদার ক্রমেই ব্রাত্য দলে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলাজুড়ে এখন শওকত মোল্লা, জাহাঙ্গির খানদের দাপট বেড়েছে। তাতেই অনেক পুরানো নেতা-কর্মী পদ হারাচ্ছেন। নিচ্ছেন রাজনৈতিক সন্ন্যাসও।

আবু তাহির সরদার বারুইপুর টিএমসি

দীর্ঘ বছর ধরে আবু তাহির সরদারের উপর দলের যাবতীয় দায়িত্ব দিয়ে জেলার সংগঠন চালিয়ে গিয়েছেন অরূপ ভদ্র, চৌধুরী মোহন জাটুয়া,শোভন চট্টোপাধ্যায়, শুভাশিস চক্রবর্তীর মতো জেলার সভাপতিরা। তবে বর্তমানে অনেকটাই কোণঠাসা আবু তাহির-সহ পুরানো দাপুটে নেতারা। আবু এখন সময় কাটাচ্ছেন হচ্ছে বাগানের ফল, সব্জি চাষ করে।

আবু তাহির সরদার বললেন, কোনও মান-অভিমান নেই। এইসব ছোটখাটো বিষয়কে গুরুত্ব দিই না। আমি পার্টির হোলটাইমার নই। চাষ, ব্যবসা সামলে রাজনীতি করেছি। এবার যে টিকিট পাবেন না সে কথা দলের তরফেও কেউ জানাননি। আবুর কথায়, আমি তো দলের কাছে টিকিট চাইনি। দলীয় নেতৃত্ব জানাবেন কেন?

আবু তাহির সরদার বারুইপুর টিএমসি

শওকত, জাহাঙ্গিরদের উত্থানেও নিষ্পৃহ আবু। তিনি বলেন, দল যাঁদের ডায়নামিক মনে করছে তাঁদের সুযোগ দিচ্ছে। দল যখন যাঁকে প্রয়োজন মনে করবে তাঁকে কাজে লাগাবে। যদিও তিনি যে নির্বাচনের জন্য তৈরি ছিলেন সে কথাও বুঝিয়ে দিয়েছেন আবু। এখনও বিশ্বাস, পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফল করবে।

আবু তাহির সরদার বারুইপুর টিএমসি

টিকিট না পেলেও দলের জন্য কাজ করতে প্রস্তুত আবু। কিন্তু ডাক কি পাবেন দলীয় কর্মসূচিতে? পঙ্কজ বন্দ্যোপাধ্যায় থেকে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের তৃণমূলে ব্রাত্য হয়ে যাওয়ার কথা সকলেই জানেন। আবু তাহিররা সেই তালিকায় নাম লেখাচ্ছেন। পুরানোদের সম্মান দিয়ে নতুনদের উত্থানের কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আবুদের জন্য সেই নিয়ম কি মানা হয়?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+