Panchayat Election 2023: বাসন্তীতে বিজেপি প্রার্থীকে অপহরণের ছক! বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে গভীর রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীকে অপহরণ করতে গিয়ে স্কুটি, বাড়িঘর ভাঙচুর, মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরাণবোস এলাকার পশ্চিমপাড়া গ্রামে।

আক্রান্ত হয়েছেন বিজেপির ২১৭ নম্বর বুথের প্রার্থী লতিকা সরদার। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপির গ্রাম সভার (Panchayat Election 2023) প্রার্থী। সোমবার দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে একপ্রস্থ গণ্ডগোল হয়। সাময়িক ভাবে উত্তেজনার পরিবেশ তৈরি হলে ও তা শান্ত হয়ে যায়।

বিজেপি

সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়েছিলেন বিজেপি প্রার্থী লতিকা মণ্ডল সর্দার ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ গভীর রাতে প্রায় এলাকার তৃণমূল আশ্রিত ১০/১২ জন দুষ্কৃতী বিজেপি প্রার্থীর বাড়িঘর লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে মুড়ি মুড়কির মতো।

আরও অভিযোগ অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিজেপি প্রার্থীকে অপহরণ করার জন্য টানাহেঁচড়া করে। পঞ্চায়েতের (Panchayat Election 2023) প্রার্থীকে উদ্ধার করতে এগিয়ে আসেন পরিবার পুরুষ ও মহিলারা। তাঁদেরকেও শ্লীলতাহানি করে মারধর কর হয় বলে অভিযোগ।

তৃণমূল

রাতের অন্ধকারে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার বিষয়ে বিজেপির গ্রাম সভার প্রার্থী লতিকা সর্দারের দাবি, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাধিকবার হুমকিও দেয় প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য।

পঞ্চায়েতের (Panchayat Election 2023) প্রার্থীপদ প্রত্যাহার না করায় রাতের অন্ধকারে আচমকা বাড়িতে চড়াও হয়ে আক্রমণ করে। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন বাসন্তী ব্লকের তৃণমূল নেতা স্বপন পট্টনায়েক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+