তৃণমূলের 'অন্তর্দ্বন্দ্ব' প্রকাশ্যে! গুলি-বোমায় প্রাণ গেল যুবকর্মীর মায়ের, কলকাতার হাসপাতালে ওইকর্মী-সহ ২

কোনও বিরোধী নয়, পঞ্চায়েতের (panchayat) ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ (fractional clash)। যার জেরে চলে বোমা-গুলি। এই ঘটনার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের এক যুবকর্মী মঞ্জুর আলম সর্দা

কোনও বিরোধী নয়, পঞ্চায়েতের (panchayat) ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ (fractional clash)। যার জেরে চলে বোমা-গুলি। এই ঘটনার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের এক যুবকর্মী মঞ্জুর আলম সর্দারের মায়ের মৃত্যু হয়েছে। যুবকর্মী মঞ্জুর আলম সর্দার ও ওপর কর্মী হাসান সর্দারকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে! গুলি-বোমায় প্রাণ গেল যুবকর্মীর মায়ের, কলকাতার হাসপাতালে ওইকর্মী-সহ ২

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের দিকে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় দুপক্ষের ব্যাপক গণ্ডগোল শুরু হয়। আরও জানা গিয়েছে মাসখানের আগে হওয়া সংঘর্ষের জেরে ঘরছাড়া থাকা হাসান সর্দার এবং মঞ্জুর আলম সর্দারের পরিবার ইদের দিন ফিরে আসেন। এরপর থেকে তাঁদের হুমকি দেওয়া শুরু। শুক্রবার একেবারে সামনা সামনি লড়াই।

সর্দার পরিবারের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির শেখের নেতৃত্বে হামলা চালানো হয়। চলে গুলি বোমা। ধারালো অস্ত্র নিয়েও হামলা চলে। এর মধ্যে গুলি ও বোমার আঘাতে মৃত্যু হয় মঞ্জুর আলম সর্দারের মা মানোয়ারা বিবির। মূলত ছেলেকে বাঁচাতে গিয়েই তাঁর আগে আঘাত লাগে বলে জানা গিয়েছে। মঞ্জুর আলম সর্দার ছাড়াও হাসান সর্দারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় আরও দুই আহত ভর্তি ক্যানিং হাসপাতালে।

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছেন। তাঁর দাবি পারিবারিক বিবাদেই এই ঘটনা। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+