Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandeshkhali: সন্দেশখালির রহস্যজনক বাড়ির দখল নিল NSG, বাইরে CRPF! বড় অপারেশন সিবিআইয়ের

Sandeshkhali: শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিতে বিপুল অস্ত্র ভান্ডারের খোঁজ! ঘটনাস্থলে পৌঁছল NSG এর বিশাল টিম। জওয়ানরা বম্ব স্কোয়াডের সদস্য বলে খবর। তৈরি রাখা হয়েছে অ্যাম্বুলেস। বাইরে গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে কী কারণে ঘটনাস্থলে এনএসজিকে ডাকা হল তা এখনও স্পষ্ট নয়।

তবে উদ্ধার হওয়া বিপুল পরিমান বোমা নিষ্ক্রিয় করতেই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে। অন্যদিকে সড়বেড়িয়ার (Sandeshkhali) রহস্যজনক ওই বাড়ির বাইরের চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আনা হয়েছে অতিরিক্ত আরও ফোর্সকে। অন্তত ১০ মিটারের মধ্যে গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে বলে খবর।

Sandeshkhali

এমনকি সংবাদমাধ্যমকেও সরিয়ে দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সন্দেশখালি (Sandeshkhali) পৌঁছন সিবিআই আধিকারিকরা। সেখানে পৌঁছেই চলে যান শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমুল নেতার আত্নীয়ের বাড়িতে।

সেই সময় বাড়িতে কেউ ছিল না। বাইরে থেকে তালাবন্ধ ছিল। সিবিআই আধিকারিকরা একেবারে তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে। সেখানে ঢুকেই কার্যত চমকে যান কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উদ্ধার হয় বিদেশী একাধিক অস্ত্র। এমনকি মাটি খুড়েও বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। সূত্রের খবর, বাড়ি থেকে একটি বাক্স উদ্ধার হয়েছে। তাতে বিপুল বোমা রয়েছে। কী ধরনের বোমা তা স্পষ্ট নয়। সেটাই এনএসজি আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে খবর।

আর এই কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং বিশেষ রোবটকে। এমনকি দুটি স্নিপার ডগকেও বোমার খোঁজার কাজে ব্যবহার করা হচ্ছে বলে খবর। অন্যদিকে বাড়ির চারপাশ ভেড়ি। রয়েছে একাধিক জলাশয়। সেখানেও কোনও অস্ত্র মজুত করে রাখা হয়েছে কিনা তাও সিআরপিএফ খতিয়ে দেখছে বলে খবর। অন্যদিকে মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে রয়েছে বাড়িটি। আশেপাশে বেশ কিছু ঘর রয়েছে। গোট্টা এলাকা এই মুহূর্তে নজরে রয়েছে।

কার্যত যেভাবে এদিন এই অপারেশন চলছে তা গত কয়েক বছরে বাংলার মানুষ দেখেছে কিনা তা মনে করতে পারছেন না কেউ। কিন্তু বিপুল এই অস্ত্র কেন সেখানে মজুত করে রাখা হয়েছিল সেটাই এখন ভাবাচ্ছে সিবিআইকে। বিশেষ করে ভোটের আবহে এই ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ কোনও অপারেশন চালাতেই কী এই ব্যবস্থা? খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+