পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলের শিক্ষক, শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে নয়া অভিযোগ সন্দেশখালিতে
সন্দেশখালিতে এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল। পোস্টারে অভিযোগ করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠরা তাঁদের পরিচিতদের প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দিয়েছে। কোনও রকম পরীক্ষা ছাড়াই তাঁরা চাকরি করছেন প্রাথমিক স্কুলে।
সন্দেশখালির বাঘ খাঁচাবন্দি। তার সঙ্গপাঙ্গরাও অধিকাংশই জেলে রয়েছেন। কিন্তু তাঁদের দুর্নীতি এখনও ঘর করে রয়েছে সন্দেশখালিতে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উততম সর্দারদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। জমি দখলের পর এবার প্রকাশ্যে আসছে নিয়োগ দুর্নীতির অভিযোগ।

শিবু হাজরা- উত্তম সর্দাররা নাকি তাঁদের ঘনিষ্ঠদের স্থানীয় সব প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। তাঁরা নাকি পরীক্ষা না দিয়েই দিব্য চাকরি করছেন প্রাথমিক স্কুলগুলিতে। অর্থাৎ এতোদিন নিয়োগ দুর্নীতির যো অভিযোগে তোলপাড় হচ্ছিল গোটা রাজ্য। সেই দুর্নীতির আঁচ এবার গিয়ে পড়ল সন্দেশখালিতেও। রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির বাঘের হদিশ পেয়েছিল ইডি। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে শাহজাহান শেখ।
শহজাহানের কুকীর্তি নিয়ে গোটা সন্দেশখালি রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। মহিলাদের উপর নির্যাতন থেকে জমি দখল একের পর এক অভিযোগ উঠেছে শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ইডির উপরে হামলার ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন শাহজাহান শেখ। তারপরে প্রায় ৫৫ দিন পর ধরা দেন শাহজাহান শেখ। বসিরহাট আদালতে ঢুকেছিলেন একেবারে বাঘের মতোই।












Click it and Unblock the Notifications