করোনা আবহে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে মিলছে না তর্পণের অনুমতি
করোনা পরিস্থিতিতে এবছর দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটে মিলছে না তর্পণের অনুমতি। এবছর তরুণের ক্ষেত্রে জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। তবে মহালয়ার দিন মন্দিরের গেট বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামী ১৭ সেপ্টেম্বর মহালয়া। প্রতি বছরই মহালয়ায় দক্ষিণশ্বর মন্দিরে লক্ষাধিক মানুষ আসেন দূর-দূরান্ত থেকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভরে যায় চাঁদনি ঘাট, বকুলতলা এবং পঞ্চবটী ঘাট। তবে এবার ইতিমধ্যেই ওই দিন মন্দিরে প্রবেশ বন্ধ রাখার প্রস্তাব জানিয়ে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। সরকারের যে গাইডলাইন আছে, সেটিকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মন্দির প্রাঙ্গণে ওই দিন অগণিত মানুষ ভীড় করে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মন্দিরে প্রবেশ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এপ্রসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী জানান, করোনার কারণেই এ বার তিনটি ঘাটে তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে। তর্পণের ভিড় মূলত সকালে হয়। কিন্তু অনেকে দেবীপক্ষের শুরুতে দিনভর মাতৃ দর্শনে আসেন'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications