Newtown: বুকে নখের আঁচড়, শ্বাসরোধ করেই খুন! নিউটাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে পরতে পরতে রহস্য
Newtown: নিউটাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের (Body Found) ঘটনায় শনিবার প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট (Post Mortem Primary Report)। যাতে উল্লেখ করা হয়েছে, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে। যৌনাঙ্গে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানা গিয়েছে রিপোর্টে। আরও জোরালো ধর্ষণ করে খুনের অনুমান।
শুক্রবার রাত ৯টা নাগাদ নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপ খেকে উদ্ধার হয়েছিল নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে তারপর থেকেই। ময়নাতদন্তের রিপোর্টে আরও জানা গিয়েছে, নখের আঁচড় রয়েছে নাবালিকার বুকে। যদিও সম্পূর্ণ রিপোর্ট না আসা পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

নাবালিকা খুনের ঘটনায় সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। সেখানে রাত দশটা নাগাদ নাবালিকাকে বাড়ি থেকে বের হতে দেখা যায়। আবার অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাগুইআটি থানা এলাকার জগৎপুরের দিকে রাস্তায় একাই হেঁটে যাচ্ছে ওই নাবালিকা। ওই সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে দেখছে পুলিশ। অ্যালার্ট করা হয়েছে বিধাননগর থানার পুলিশ ও আশেপাশের সকল থানাকেও।
সিসিটিভি ফুটেজে দুই যুবককেও দেখা গিয়েছে। একটি বাইকে দুই যুবকের সঙ্গে ছিল ওই নাবালিকা। তারা ওই নাবালিকার বন্ধু কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের ঘটনায় তারাও জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুই যুবকের হন্যে হয়ে খোঁজ করছে পুলিশ। দুই যুবকের খোঁজ মিললেই ঘটনার কিনারা সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিকে, নিউটাউনে নাবালিকা খুনের ঘটনায় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিজেপির পক্ষ থেকে যৌথভাবে শনিবারহ বিক্ষোভ দেখানো হল নিউটাউন থানার সামনে। নিউটাউনে কিশোরী খুনের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। তারই প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি ও বিজেপি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের না ধরতে পারলে গোটা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।












Click it and Unblock the Notifications