Vande Bharat Express: দিঘা-বনগাঁ বন্দে ভারত চালাতে নতুন লাইন বসাবে রেল? কী বলছেন বিধায়ক
Vande Bharat Express: ইতিমধ্যে একাধিক বন্দে ভারত ছাড়ছে হাওড়া থেকে! খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে পারে বাংলা। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পাটনা-হাওড়া বন্দে ভারতও। এছাড়াও রাঁচি-হাওড়া বন্দে ভারত এবং হাওড়া বারাণসী বন্দে ভারত পরিষেবা শুরু হতে পারে বলেও খবর।
আর এই জল্পনার মধ্যেই বনগাঁ-দিঘা বন্দে ভারত ( Bangaon Digha Vande Bharat Express) চালু হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিজেপি বিধায়কের একটি চিঠি ঘিরে শুরু হয়েছে এই জল্পনা।

Vande Bharat Express: রেলমন্ত্রী ডায়েরিতে লিখে নিয়েছেন
তবে কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই বনগাঁ দিঘা পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন বনগাঁ ( উত্তর) এর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কেন এই পরিষেবা চালু করা দরকার সে বিষয়ও রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক।
তাঁর দাবি, শুধু চিঠিই নয়, বনগাঁ, গোবরডাঙ্গা সহ উত্তর ২৪ পরগণার মানুষের দীর্ঘদিনের চাহিদার কথাও জানানো হয়েছে। আর তা সবটাই রেলমন্ত্রী তাঁর ডায়েরিতে লিখে নিয়েছেন বলেও জানিয়েছেন বিধায়ক।
Vande Bharat Express: বনগাঁ মানুষের দাবি
সম্প্রতি বঙ্গ বিজেপির একটি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেই বৈঠকেই উপস্থিত ছিলেন অশোক কীর্তনিয়া। আর সেখানে রেলমন্ত্রীকে সরাসরি এহেন দাবির কথা জানান তিনি। অশোক কীর্তনিয়া বলেন, বনগাঁর মানুষ চান একটা বন্দেভারত ( Bangaon Digha Vande Bharat Express) চালু হোক। আর তা দিঘা পর্যন্ত চলুক। আর তা শুনে রেলমন্ত্রী তা চালু করার আশ্বাস দিয়েছেন বলেই জানান বিজেপি বিধায়ক।
Vande Bharat Express: কবে শুরু হবে পরিষেবা
কিন্তু কবে থেকে শুরু হবে এই পরিষেবা? সংবাদমাধ্যমকে অশোক কীর্তনিয়া জানিয়েছেন, দ্রুত এই পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। তবে নতুন একটা পরিষেবা শুরু করতে সময় লাগে। আর তা তাঁকে দিতে হবে। তবে নতুন লাইন ( Bangaon Digha Rail line) বসানোর কোনও পরিকল্পনা নেই? যে লাইন আছে সেটা রক্ষণাবেক্ষণ করে চালু করা যাবে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সার্ভে করার কথাও জানিয়েছেন তিনি তবে এই পরিষেবা চালু করা হলে রেল লাভবান হবে বলেই জানিয়েছেন তিনি।
Vande Bharat Express: কি বলছে রেল
যদিও রেলের তরফে এই পরিষেবা চালু করা নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজেপি বিধায়কের এহেন দাবির পরেই আশায় বুক বাঁধছেন সে জেলার কয়েক লাখ মানুষ।












Click it and Unblock the Notifications