গঙ্গা সাগরের পুণ্যার্থীদের জন্য নয়া অ্যাপ আনল রাজ্য সরকার

গঙ্গা সাগরের পুণ্যার্থীদের জন্য নয়া অ্যাপ আনল রাজ্য সরকার

করোনা অতিমারী পরিস্থিতিতে গঙ্গা সাগরে পুন্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নতুন অ্যাপ নিয়ে এল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। বাস, ভেসেল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সব কিছুর খবর পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপের নাম পিলগ্রিম ট্র্যান্সপোর্ট ম্যানেজমেন্ট।

গঙ্গা সাগরের পুণ্যার্থীদের জন্য নয়া অ্যাপ আনল রাজ্য সরকার

গঙ্গাসাগরের দিকে কোন বাস যাবে, ভেসেল পাওয়া যাবে কখন, কোথা থেকে সব জানা যাবে এর মাধ্যমে। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক পি উলগানাথন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ।

এবারের গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব ও দূষণ মুক্ত করে তুলতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন। প্রায় ৩০০ জন সাফাইকর্মী এদিনই সাগর সৈকত পরিষ্কার করার কাজ শুরু করেন।

জেলাশাসক জানিয়েছেন, সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে মুড়ে ফেলা হবে গঙ্গাসাগর। এক হাজারটি ক্যামেরা ও ২৫টি ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। করোনা আবহে পুন্যার্থীরা যাতে বাড়িতে বসেই গঙ্গাসাগরের জল ও কপিলমুনির প্রসাদ পেতে পারেন তার জন্য ই-স্নান সামগ্রির বুকিং শুরু হয়ে গিয়েছে। ১৫০ টাকার বিনিময়ে যে কেউ এই সামগ্রী অর্ডার করতে পারবেন। গঙ্গাসাগরের ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যাবে। তিনদিনের মধ্যে তা পৌঁছে যাবে মানুষের কাছে। সুরক্ষার বিষয়ে সতর্ক দৃষ্টি নিচ্ছে প্রশাসন। সাগর সঞ্চার নামে একটি পরিষেবা চালু হচ্ছে মেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+