কাল সন্দেশখালি যাবে জাতীয় আদিবাসী কমিশন, ক্রমাগত চাপ বাড়ছে নবান্নের উপর?

সন্দেশখালি কাণ্ডে রাজ্য সরকারকে কি আরও চাপে ফেলতে চাইছে কেন্দ্র? একের পর এক কমিশন সন্দেশখালিতে যাচ্ছে। একাধিক নতুন তথ্য প্রকাশ হচ্ছে। বুধবার ফের আরও একটি চিঠির কথা জানা গেল। জাতীয় আদিবাসী কমিশন থেকে এবার চিঠি গিয়েছে নবান্নে। সন্দেশখালির বিষয় নিয়ে রাজ্যের বক্তব্য চাওয়া হয়েছে।

শুধু তাই নয়, সন্দেশখালিতে যাবেন জাতীয় আদিবাসী কমিশনের সদস্যরা। আগামী কাল বৃহস্পতিবারই সেই টিম রাজ্যে আসবে বলে খবর। সন্দেশখালিতে আদিবাসী মহিলাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। ভয়াবহ অভিযোগ সামনে এসেছে।

National Commission for Schedule Tribes will go Sandeshkhali

জাতীয় আদিবাসী কমিশনের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাও গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে বক্তব্য চাওয়া হয়েছে। খোদ জাতীয় আদিবাসী কমিশনের উপ-অধিকর্তা আর কে দুবে এই চিঠি পাঠিয়েছেন।

সন্দেশখালিতে আদিবাসীদের উপর কি অত্যাচার হয়েছে? কী ঘটনা ঘটেছে সন্দেশখালিতে? সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। তা না হলে বিপি গোপালিকা ও রাজীব কুমারকে তলক করা হতে পারে। এই কথাও শোনা যাচ্ছে।

তাহলে কি এবার আরও প্রশ্নের সামনে পড়বে রাজ্য সরকার? নবান্নের তরফ থেকে সন্দেশখালির বিষয়কে প্রথমে খুব একটা সামনে আনা হচ্ছিল না। এমনই অভিযোগ বিরোধী শিবিরের। জাতীয় এসসি কমিশন ও মহিলা কমিশন সন্দেশখালি ঘুরে গিয়েছে।

এসি কমিশন রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়েছে। মহিলা কমিশনও সন্দেশখালির ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ দেখা গিয়েছে। রাজ্য পুলিশের মুখ যে সন্দেশখালি ইস্যুতে ক্রমাগত পুড়ছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আদিবাসী মহিলারা নিগ্রহের শিকার হয়েছেন। হাড়হিম করা জবানবন্দি দিয়েছেন বহু মহিলা। আদিবাসী কমিশনের সদস্যরা রীতিমতো ক্ষুব্ধ সন্দেশখালির ঘটনায়। তৃণমূল কংগ্রেস এখনও বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করছে। কিন্তু আখেরে সন্দেশখালি যথেষ্ট চাপে রেখেছে রাজ্যের শাসক দলকে। এ কথা মনে করছে রাজনৈতিক মহল।

এবার জাতীয় আদিবাসী কমিশন সন্দেশখালি গিয়ে সরেজমিনে তদন্ত করবে। সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলবেন। একাধিক তথ্য দাখিল করবে। রাজ্য সরকারের মুখ আরও পুড়তে পারে। সেই প্রশ্ন উঠে আসছে।

কী তথ্য দেবেন মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি? রাজ্যের শাসক দলই বা কোন কৌশল নেবে? সন্দেশখালি ইস্যুতে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+