টোটোয় সন্দেশখালি ঘুরছেন জাতীয় আদিবাসী কমিশনের সদস্যরা, কোন তথ্য লিপিবদ্ধ করছেন তাঁরা?

সন্দেশখালির রাস্তায় ঘুরছেন জাতীয় আদিবাসী কমিশনের সদস্যরা। আদিবাসী মহিলাদের উপর নিগ্রহের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ রয়েছে এই সন্দেশখালিতে। আর সেইসব অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতেই শেখ শাহজাহানের এলাকায় কমিশন।

বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় ঘুরছেন কমিশনের সদস্যরা। দলে আছেন খোদ জাতীয় তফশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক। জানা গিয়েছে, চার সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালি ঘুরছে। মহিলা সদস্যও রয়েছে।

Sandeshkhali

এদিন লঞ্চে নদীপথ পেরিয়ে সন্দেশখালি নামেন জাতীয় আদিবাসী কমিশনের সদস্যরা। এরপর তাঁরা টোটো ধরে গ্রামে ঘুরতে শুরু করেন। কখনও পায়ে হেঁটেও তারা ঘুরেছেন। আদিবাসী পরিবারগুলি দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার।

আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার চলত। শেখ শাহজাহানের বাহিনী এই জুলুম করত। এমনই পাহাড়প্রমাণ অভিযোগ সামনে এসেছে। জাতীয় আদিবাসী কমিশনের কাছেও এই অভিযোগ দায়ের হয়েছে। তারই প্রেক্ষিতে কমিশন সন্দেশখালিতে।

মহিলা ধর্ষণের শিকার, জমি, বাড়ি, পুকুর ছিনিয়ে নেওয়া হত। এমনই মারাত্মক অভিযোগ সামনে আসছে৷ পুলিশ সাধারণ মানুষদের তরফে কোনও ভূমিকাই পালন করত না বলে অভিযোগ। এইসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

এক একটি পরিবারের কাছে যাচ্ছেন কমিশনের সদস্যরা। বাড়িতে গিয়ে কথা বলছেন লোকজনদের সঙ্গে। সেইসব বক্তব্য লিপিবদ্ধ হচ্ছে। এর আগে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ও ডিজিপি রাজীব কুমারের কাছে তথ্য চাওয়া হয়েছে। তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট দেওয়ার কথা। বৃহস্পতিবার বেলা পর্যন্ত রাজ্যের তরফে সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি৷

জাতীয় মহিলা কমিশন সন্দেশখালি ঘুরে গিয়েছে৷ রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলেছেন চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি সন্দেশখালির ঘটনায় উদ্বিগ্ন। জাতীয় তফশিলি জাতি কমিশনও সন্দেশখালি ঘুরেছে। কমিশন বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে আজ এলাকা ঘুরছেন জাতীয় আদিবাসী কমিশনের সদস্যরা। রাজ্যের তরফে কী রিপোর্ট দেওয়া হয়। তারও অপেক্ষা করা হচ্ছে৷ কমিশনের সদস্যরাও কি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন? রাষ্ট্রপতি শাসনের দাবি তুলবে কমিশন? কী কী তথ্য তাঁরা সংগ্রহ করছেন? সেইসব প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+