তৃণমূল বিধায়কের রহস্যজনক পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য

তৃণমূল বিধায়কের রহস্যজনক পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়ায় ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের করা পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে। তবে পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দেন বিধায়ক।

তৃণমূল বিধায়কের রহস্যজনক পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য

গত এক দিন আগে ব্যারাকপুরে তৃণমূল বিধায়ক তার ফেসবুকে লেখেন, 'দম বন্ধ হয়ে আসছে, মন চাইছে মুক্ত আকাশে মুক্তি।' ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতেই জল্পনা ও বিতর্ক শুরু হয়ে যায় রাজ্যের রাজনৈতিক মহলে।

শীলভদ্র বাবুর পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। তাহলে কি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন ? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে ব্যারাকপুরের অন্দরে।

তবে জল্পনার অবসান ঘটাতে সাংবাদিক সম্মেলন ডাকেন বিধায়ক নিজেই। তিনি জানান, সারা পৃথিবী তথা ভারত জুড়ে এই করোনা পরিস্থিতিতে যে সমস্ত মানুষ এমন কি আমিও যে ঘরবন্দী অবস্থায় আছি, সব সময় মাস্ক পরে থাকতে হচ্ছে । এই দম বন্ধ অবস্থা থেকেই আমি মুক্তি পাওয়ার কথা বলেছিলাম। আমার মনে হয় আমরা সবাই এই দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে চাইছি। আমরা সবাই চাই পৃথিবী থেকে করোনা দূর হোক।

আরো জানান, আমরা আবার আগের মত খোলা আকাশের নিচে আমরা সবাই নিশ্চিন্তে বাঁচতে চাই । আর সেটাই আমি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলাম। এটা নিয়ে যদি কেউ বিতর্ক তৈরি করে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই । আমি আমার কথা বলেছি তবে আমার পোস্টটি কোন দলগত পোস্ট নয় বা কোন রাজনৈতিক পোস্ট নয়। আমি আমার তৃণমূল কংগ্রেস দলে ভালো জায়গাতেই আছি। আর আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এটা সকলেই জানে, দলীয় নেতৃত্ব আমাকে বলে দিয়েছে, যেখানে ভিড় বেশি হবে সেখানে যেন আমি না যাই।

তবে এ নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির মত, 'শুধু শিলভদ্র দত্তই নন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের এমন বহু নেতা নেত্রী আছেন যাদের দম বন্ধ অবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেস দলটি বর্তমানে দুই তিন জনের নেতৃত্বে চলছে, ফলে অনেকেই তৃণমূল দলে নিজেদের মত স্বাধীন ভাবে কাজ করতে পারছেন না। অনেকেই আছেন যারা অন্যায়ের সাথে আপোষ করতেও পারছেন না, আবার দল ছেড়ে বেরতেও পারছেন না। ফলে শীলভদ্র দত্তের মত অনেকেই তৃণমূল কংগ্রেস দলের মধ্যে দম বন্ধ অবস্থায় রয়েছে।

{quiz_300}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+