কাউন্সিলর অনুপম খুনে অভিযুক্তের জামিন কীভাবে? সিবিআই চেয়ে পথে তৃণমূল কর্মীরাই
পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্তের জামিন। আজ সোমবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান বাপি। আর এরপরেই ক্ষোভ ফেটে পড়েন অনুপম অনুগামীরা। প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মুহূর্তে বিটি রোড অ
পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্তের জামিন। আজ সোমবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান বাপি। আর এরপরেই ক্ষোভ ফেটে পড়েন অনুপম অনুগামীরা। প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মুহূর্তে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই অবরোধ।

একেবারে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে তৃণমূলের পতাকা হাতে বসে পড়েছেন কর্মীরা।
আর এই অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে গোটা বিটি রোড জুড়ে। রাস্তার দুদিকেই একেবারে গাড়ির লাইন পরে গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে খড়দা থানার পুলিশ আধিকারিকরা। এমনকি বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা এসেছেন। বিক্ষোভকারীদের দীর্ঘক্ষণ বুঝিয়েও কার্যত ব্যর্থ পুলিশ আধিকারিকরা। একেবারে তৃণমূল পতাকা হাতেই তৃণমূল কর্মীদের দাবি, ঘটনার অবিলম্বে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। শুধু তাই নয়, পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
বলে রাখা প্রয়োজন, প্রকাশ্যে খুন হতে হয় পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। চলতি বছরের মার্চ মাসে এহেন ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার পরেই মূল অভিযুক্ত বাপি পন্ডিতকে গ্রেফতার করা হয়। এই ঝোপ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে শম্ভু পন্ডিত সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু ছয় মাসের মধ্যেই হাইকোর্ট থেকে জামিন পেয়ে জাওয়াতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।
অনুপম দত্ত খুনের তদন্ত নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একটা ক্ষোভ ছিল এলাকাতে। এমনকি অনুপমের খুনে জড়িতদের ঠিক মতো গ্রেফতার করা হয়নি বলেও একটা অভিযোগ রয়েছে। আর এরমধ্যেই এই জামিনের ঘটনা সামনে আসতেই আগুন ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়। কীভাবে তদন্ত হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনুপমের ভাই। আর এরপরেই পুলিশের উপর ক্ষোভ নিয়েই একেবারে বিটি রোডে বসে পড়েন নেতা কর্মীরা।
একেবারে তৃণমূলের পতাকা হাতেই সিবিআই তদন্তের দাবিতে সরব হন নেতাকর্মীরা। যা নিয়ে অস্বস্তি তৈরি হয় শাসক দলের মধ্যে। তাহলে কি রাজ্য পুলিশের তদন্তে ভরসা হারাচ্ছে মানুষ? যদিও এই প্রসঙ্গে বিধায়ক পার্থ ভৌমিকের দাবি এটি রাগের বহিঃপ্রকাশ। অনুপম ভালো ছেলে ছিল। ওকে ভালোবাসত। কিন্তু হাইকোর্টের রায় নিয়ে তো কিছু বলা যায় না। বিষয়টি পুয়লিশ দেখছে বলে দাবি রাজ্যের মন্ত্রীর।












Click it and Unblock the Notifications