অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে আরও টাকার হদিশ! ডাকা হল ব্যাঙ্ক কর্মীদের
একের পর এক কেলেঙ্কারি ফাঁস! ইতিমধ্যে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ফের টাকার হদিশ পেলেন তদন্তকারীরা। সকাল থেকেই অর্পিতার বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিলেন ইডির আধিকারিকরা। সেখানে ব
একের পর এক কেলেঙ্কারি ফাঁস! ইতিমধ্যে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ফের টাকার হদিশ পেলেন তদন্তকারীরা। সকাল থেকেই অর্পিতার বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিলেন ইডির আধিকারিকরা। সেখানে বেশ কয়েকটি জায়গা থেকে নগদ টাকা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, ৫০০ এবং দু হাজার টাকা'র নোট সেখান থেকে উদ্ধার হয়েছে বলে খবর। তবে ঠিক কত টাকা ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তবে ইতিমধ্যে ব্যাঙ্ক কর্মীদের খবর দেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, পাঁচটি টাকা গোনার মেশিন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে বলে জানা যাচ্ছে। তবে অসমর্থিত সূত্রে খবর, ওই ফ্ল্যাটে কোটি টাকার কাছাকাছিই উদ্ধার হতে পারে। তবে এই বিষয়ে একেবারে স্পিকটি নট ইডির তদন্তকারী আধিকারিকরা। তবে ইতিমধ্যে দিল্লিকে নাকি গোটা বিষয়টি জানানো হয়েছে বলেই খবর।
After a search operation, the ED has recovered a huge sum of money from the flat of Arpita Mukherjee, a close aide of West Bengal Minister Partha Chatterjee, located at Belgharia Town Club in Kolkata.
— ANI (@ANI) July 27, 2022
(File photo) pic.twitter.com/yOVKxzq2tZ
এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা। শোনা যায়, তিনি নাকি ইডির আধিকারিকদের কাছ থেকে জানতে চান তাঁর বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি চলেছে কিনা। আর এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। আর এরপরেই আজ বুধবার সকালে বেলঘরিয়ায় রথতলা এলাকায় ক্লাব টাউন আবাসনে দুটি ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা।
প্রায় ১৭০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট পাওয়া যায়। যদিও একটি ফ্ল্যাটে ঢুকে কিছুই পাননি তদন্তকারীরা। কিন্তু দ্বিতীয় ফ্ল্যাটে ঢুকতে গিয়ে বাঁধা পান ইডির তদন্তকারীরা। কারণ চাবি পাওয়া যায়নি। যদিও পরবর্তী কালে দরজা ভেঙে সেই ফ্ল্যাটের ভিতরে ঢোকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে বেশ কিছু রহস্যজনক সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানা যায়।
আর এরপরেই ইডির তৎপরতা শুরু হয়ে যায় বলে খবর। সিজিও কমপ্লেক্স থেকে একাধিক টিম হঠাত করেই ওই ফ্ল্যাটে পৌঁছে যান। এমনকি বাহিনীকে আরও মোতায়েন করা হয়। গোটা ফ্ল্যাট এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটে একাধিক আলমারি, রেক পাওয়া গিয়েছে। সেখানেই ওই টাকা লুকানো রয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে বালিগঞ্জের একটি বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি চলছে। সেখানেও লকার ভাঙা হচ্ছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন সম্ভবত সেখানেও কিছু লুকানো থাকতে পারে। পাশাপাশি অর্পিতার পৌত্রিক বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে কিছু উদ্ধার হয়নি বলেই খবর।












Click it and Unblock the Notifications