সন্দেশখালিতে ইডি হামলার দিনে শেখ শাহজাহানকে ফোন করেছিলেন বিধায়ক সুকুমার মাহাতো, সামনে চাঞ্চল্যকর তথ্য
শেখ শাহজাহানকে ফোন করেছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। শুক্রবার এই কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক নিজেই। শেখ শাহজাহানের মোবাইল ফোনের কল ডিটেইল বার করার কাজ চলছে। তখন এই বক্তব্য সামনে এল।
গত ৫ জানুয়ারি সকালে সন্দেশখালিতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কয়েক হাজার মানুষ সঙ্ঘবদ্ধভাবে ইডি তদন্তকারীদের উপর হামলা চালায়। রক্তাক্ত হয়ে পালিয়ে প্রাণে বাঁচেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। এই অভিযোগ বারবার শোনা যাচ্ছে।

শেখ শাহজাহানের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি। শেখ শাহজাহান ঘটনার সময় এলাকায় ছিল না। এইসব কথা শোনা যায়। বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে যোগাযোগ হয়নি। একথাও বলা হয়েছিল। ফোন কল ডিটেইলস বার করার কাজ শুরু হয়েছে শেখ শাহজাহানের মোবাইলের। এখন সিবিআই হেফাজতে তার দুটি মোবাইল ফোন। সেই সময় নতুন করে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিধায়ক।
স্বীকার করে নিলেন তিনি শেখ শাহজাহানকে ওই হামলার দিনে ফোন করেছিলেন। সকালে শেখ শাহজাহানকে ফোন করা হয়। যাতে কোনওরকম ঝামেলা না হয়। সেই কথা বলেছিলেন বিধায়ক। মাত্র দেড় মিনিট তাদের মধ্যে কথোপকথন চলেছিল। সন্দেশখালিতে সিবিআই তদন্ত শুরুর পরেই বিস্ফোরক বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।
এদিন সুকুমার মাহাতো বলেছেন, ঘটনার দিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি শাহজাহানকে ফোন করেছিলেন। ইডির ওপর হামলা ও মারধরের ঘটনা আটকাতে বলা হয়। যদিও ততক্ষণে ইডির উপর হামলার ঘটনা হয়ে গিয়েছে। কিন্তু ঘটনার দুই মাসের মাথায় কেন তিনি এই কথা বলছেন? সিবিআই তদন্ত শুরু করতেই কি এবার মুখ খুলেছেন এলাকার বিধায়ক?
তিনি সক্রিয়ভাবে দল করেন না। এলাকার উন্নয়নে তিনি থাকেন। তাঁর এলাকায় তেমন রাজনৈতিক প্রভাব নেই। দলের জেলা নেতা হাজি নুরুলের নির্দেশে তিনি শেখ শাহজাহানকে ফোন করেছিলেন। এমনই কথা জানিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো। এই ঘটনা কি বিধায়কের বোধোদয়? না কি সিবিআই তদন্তের জন্য আগাম সর্তকতা? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications