আজ ফের রাজ্যে বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তী, মহাগুরুকে সামনে রেখেই পঞ্চায়েতে ভোট ব্যাঙ্ক বাড়ানোর টার্গেট

আজ ফের রাজ্যে বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তী, মহাগুরুকে সামনে রেখেই পঞ্চায়েতে ভোট ব্যাঙ্ক বাড়ানোর টার্গেট

প্রজাপতি ছবির বিতর্ক গড়িয়েছে রাজনৈতিক মহলে। একের পর এক বিতর্কিত মন্তব্যে পারদ চড়িয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচনে হেভিওয়েট মিঠুনকে সামনে রেখেই গ্রামাঞ্চলে প্রচারে শান দিচ্ছে বিজেপি। আজ ফের বাসন্তিতে বিজেপির সভায় থাকবেন মিঠুন চক্রবর্তী। মনে করা হচ্ছে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাকে হাতিয়ার করেই ভোট ব্যাঙ্ক বাড়ানোর টার্গেট নিয়েছে গেরুয়া শিবির।

পঞ্চায়েত ভোটের প্রচারে মিঠুন

পঞ্চায়েত ভোটের প্রচারে মিঠুন

বাংলা ছবি সুপার স্টার মিঠুন চক্রবর্তী। ফের বাংলা ছবিতে একের পর এক অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন তিনি। বাঙালির কাছে মিঠুন চক্রবর্তী এখনও তারকা থেকে কিছু কম নয়। আর মিঠুনের সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই পঞ্চায়েত ভোটের ময়দানে গ্রামবাংলার মানুষের ভোট পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বঙ্গবিজেপি। প্রথম দফায় মিঠুনকে নিয়ে জেলায় জেলায় প্রচার কর্মসূচির পর এবার দ্বিতীয় দফায় প্রচার শুরু করতে চলেছে তারা। বুধবারে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তিতে সভা করবেন মিঠুন চক্রবর্তী।

প্রজাপতি বিতর্ক

প্রজাপতি বিতর্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি সিনেমাটি। নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি ছবিটিকে। এই নিয়ে বিতর্ক চরমে উঠেছে। অভিনেতা দেব এবং তৃণমূল কংগ্রেস সাংসদ দেব প্রকাশ্যে এই নিয়ে সরব হয়েছেন। বিজেপির অভিযোগ, মিঠুন চক্রবর্তী মেগা স্টার হলেও তিনি যেহেতু বিজেপি করেন তাই তাঁর ছবি মুক্তি পেতে দেওয়া হয়নি নন্দনে এমনকী কলকাতা চলচ্চিত্র উৎসবে মুম্বই থেকে বলিউডের তারকাদের নিয়ে আসা হলেও মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রঁ জানানো হয়নি। এমনই অভিযোগ করেন বিজেপি নেতারা।

মিঠুনের তোপ

মিঠুনের তোপ

প্রজাপতি ছবি নন্দনে মুক্তিপেতে না দেওয়া নিয়ে পাল্টা তোপ দিয়েছেন মিঠুন চক্রূবর্তীও। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে এলিতেলি গঙ্গারাম বলে কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন তাঁর ছবি ফ্লপ করানোর চেষ্টা করা হয়েছিল। মানুষ সেই চক্রান্তের জবাব দিয়েছেন। নন্দনে মুক্তি পেতে না দেওয়া হলেও তাঁর ছবি অন্য হলে রমরমিয়ে চলছে। এবং ছবি সুপার হিট হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ভোট ব্যাঙ্ক বাড়াতে হাতিয়ার মিঠুন

ভোট ব্যাঙ্ক বাড়াতে হাতিয়ার মিঠুন

গ্রামবাংলার মানুষের কাছে যে এখনও মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই গ্রামবাংলায় ভোট ব্যাঙ্ক বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। সেকারণে বারবার মিঠুন চক্রবর্তীকে এনে প্রচারে শান দিচ্ছে গেরুয়া শিবির। প্রথম দফায় প্রচারে গ্রামে গ্রামে ঘুরে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেছেন তিনি। তারপরেই শুরু হয়েছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+