মতুয়া ভোট আশীর্বাদ, বনগাঁয় আসন ধরে রাখলেন বিজেপির শান্তনু ঠাকুর

নিজের এলাকা ধরে রাখলেন শান্তনু ঠাকুর। রাজ্যে লোকসভা ভোটে একের পর এক হার স্বীকার করেছেন বিজেপির রথী মহারথীরা। বনগাঁ লোকসভা কেন্দ্রে যথেষ্ট কঠিন লড়াই ছিল। তবে বিরোধীদের পিছনে ফেলে জয়লাভ করলেন শান্তনু ঠাকুর। বনগাঁয় শেষ পর্যন্ত জয় পেল বিজেপি।

৭৩ হাজার ৬৯৩ ভোটে জয়ী হলেন তিনি। তার সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ লক্ষ ১৯ হাজার ৫০৫। শান্তনু ঠাকুরের সঙ্গে মূলত লড়াই ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের। তৃণমূল প্রার্থী দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন। তার প্রাপ্ত মোট ভোটের পরিমাণ ৬ লক্ষ ৪৫ হাজার ৮১২।

Shantanu Thakur

বনগাঁ লোকসভায় অন্যতম বিষয় মতুয়া ভোট ব্যাঙ্ক। মতুয়া সম্প্রদায়ের ভোটের উপরেই রাজনৈতিক দলগুলি নজর রেখেছিল। ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ পরিবারের সদস্য শান্তনু ঠাকুর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রথম বার বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মন্তিসভায় জাহাজ প্রতিমন্ত্রী করা হয় তাকে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনেও শান্তনু ঠাকুরের উপরে ভরসা করেছে বিজেপি। তাকেই এই কেন্দ্রে প্রার্থী করা হয়। নাগরিকত্ব ইস্যু এবার মতুয়া ভোট ব্যাঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শান্তনু ঠাকুর দাবি করেছিলেন মতুয়ারা ভারতের নাগরিকত্ব পাবে।

নাগরিকত্ব আইন চালু হওয়ার পরে খুশির হাওয়া ওঠে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। শান্তনু ঠাকুরের কিছুটা হলেও পাল্ল ভারী হয়ে যায়। তবে তৃণমূল কংগ্রেস মথুয়া ভোটব্যাঙ্ক পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। সেই হিসেবে মতুয়ারা কাকে নির্বাচিত করেন। সেই দিকে নজর আগাগোড়া ছিল।

মঙ্গলবার ফল গণনা শুরু হয়। বিজেপি প্রার্থী পিছিয়ে ছিলেন শুরুতে। পরবর্তী সময়ে ভোট মেকআপ করেন তিনি। এরপর ক্রমশ ব্যবধান বাড়তে শুরু করে। শান্তনু ঠাকুরের এক সময় ব্যবধান ৫০ হাজার পেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৭৩ হাজার ৬৯৩ ভোটে জয়ী হন শান্তনু ঠাকুর।

মতুয়া ভোটব্যাঙ্ক তার দিকেই গিয়েছে। এ কথা পরিষ্কার। বনগাঁয় তৃণমূল কংগ্রেস আসন ছিনিয়ে নিতে পারেনি। শেষ পর্যন্ত বিজেপি উত্তর ২৪ পরগণায় এই একটি আসনে ধরে রাখতে সমর্থ্য হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+