রাজ্যের শিক্ষারত্ন সম্মাননা মথুরাপুরের প্রাথমিক স্কুলশিক্ষককে

রাজ্যের শিক্ষারত্ন সম্মাননা মথুরাপুরের প্রাথমিক স্কুলশিক্ষককে

রাজ্যের শিক্ষারত্ন পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-‌২ ব্লকের গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক। তাঁর এই সম্মানে গর্বিত এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক মণ্ডলী, স্কুল পরিচালন কমিটি।

রাজ্যের শিক্ষারত্ন সম্মাননা মথুরাপুরের প্রাথমিক স্কুলশিক্ষককে

জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্যের ৪০ জন শিক্ষককে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে। তারমধ্যে এই জেলারই কয়েকজন শিক্ষক আছেন। এদিনই শিক্ষারত্ন পুরস্কারটি তাঁর হাতে তুলে দেওয়া হবে। যার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক প্রসেনজিত প্রামানিক।

জানা গিয়েছে, ২০০৪ সালের নভেম্বর মাসে সুন্দরবনের পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই সময় এই স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল মাত্র ১৩৭ জন। এখানে শিক্ষার পরিকাঠামো ছিলনা। এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায় তিন কিলোমিটার দূরে যেতে হত। এই বিষয়টি তাঁর মনকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। এখানে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য তিনি উদ্যোগ নিতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের সকলকে সঙ্গে নিয়ে এই স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা বাড়ানোর দিকে নজর দেন। স্কুলটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেন। ভিইসি কমিটি, গ্রাম পঞ্চায়েত ও সর্বশিক্ষাকে সঙ্গে নিয়ে পরিকল্পনা শুরু করেন। সেই প্রচেষ্টায় তিনি সফল।
২০১৩ সালে আসে নির্মল পুরস্কার। ২০১৫ সালে শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার পায় এই স্কুল। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা ১৮৪ জন। শিক্ষক সংখ্যা ৫ জন। এর পরেও তিনি থেমে থাকেননি। শুরু করে দিয়েছিলেন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন। মিড ডে মিলের রান্নার সুব্যবস্থা, মিড ডে মিল খাবার জন্য আলাদা ঘর, কমিউনিটি হল, ট্যাপ ওয়াটার, প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের ই ক্লাসের ব্যবস্থা, খেলার মাঠ, মার্বেল পাথর বসানো ঝকঝকে অফিস, লাইব্রেরি, খেলার মাঠ, উন্নত মানের কম্পিউটার রুম ও ফুলের বাগান, সবজি বাগান, ঔষধি গাছ।

এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকাতে বৃক্ষরোপণ, জল সচেতনতা সেমিনার, প্লাস্টিক বর্জন পদযাত্রা, জঞ্জাল সাফাই অভিযান ও কোভিড ১৯ এ লকডাউনের জেরে অভিভাবকদের খাদ্য দান। শিক্ষকদের প্রচেষ্টায় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে করা হয়েছে মরণোত্তর দেহদান সচেতনতা, রক্তদান শিবির ও আমফান ক্ষতিগ্রস্তদের ত্রিপল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

এছাড়াও শিক্ষক রত্নের তালিকার মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতার খান্ডালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ প্রামাণিক, বাসন্তী হাই স্কুলের সহকারি শিক্ষক অমল নায়েক, বাসন্তী নীলকন্ঠ পুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ পাল এবং মথুরাপুর ২ নম্বর ব্লকের গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিত প্রামানিক শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

এদিন এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রসেনজিৎ প্রামানিক জানান, শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হওয়ায় তিনি আপ্লুত গর্বিত বটে। প্রথমেই তিনি কৃতজ্ঞতা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি তিনি এই শিক্ষারত্ন সম্মানটি ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রতি উৎসর্গ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+