ফের অগ্নিকাণ্ড শহরে, নাগেরবাজারের দাউ দাউ করে জ্বলছে একের পর এক গোডাউন

নাগের বাজারে কাকভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গেঞ্জির গোডাউন সহ একাধিক গোডাউন দাউ দাউ করে জ্বলছে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

শুক্রবার সকালে হঠাৎই নাগের বাজারের একটি আইসক্রিমের গোডাউনে আগুন লাগে। চোখের পলকে সেটি ছড়িয়ে পড় পাশের গেঞ্জি কারখানার গো ডাউনে। দাউ দাউ করে আশপাশের কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। একেবারে ঘিঞ্জি এলাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে দমকল। ইতিমধ্যেই ২০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে।

Fire

স্থানীয়রা জানিয়্ছেন ভোট ৩টে ৪০ মিনিট নাগাদ আগুন লাগে। বৃষ্টির মধ্যেই কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যাচ্ছে না। তবে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে আশপাশের গোডাইউনে। ভোরবেলায় আগুন লাগায় প্রথমে এবাকার বাসিন্দারা বুঝতে পারেননি।

গোডাউন এবং কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় না। দাউ দাউ করে জ্বলে চলেছে আগুন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বৃষ্টির মধ্যেই রাস্তায় বেড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। তাঁরা আতঙ্কে রয়েছেন। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আকাশ।

দমকলকর্মীরা জানিয়েছেন অনেক দেরিতে তাঁদের কাছে খবর এসেছে। সেকারণে আগুন ছড়িয়ে পড়েছে। তবে দ্রুততার সঙ্গে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আশপাশে আগুন যাতে না ছড়ায় সেটা সুনিশ্চিত করা হচ্ছে। তবে হতাহতের কোনও খবর নেই। আগুনের গ্রাসে চলে গিয়েছে গোডাউনের পুরোটাই। পার্শ্ববর্তী এলাকায় যাতে আগুন না ছড়ায় সেটা সুনিশ্চিত করার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

গেঞ্জির গো ডাউনের ছাদ ইতিমধ্যেই ধসে পড়েছে। দেওয়ালে ফাটল ধরেছে। গো ডাউনে এখনও প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দমকলকর্মীরা। অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থাই সেখানে ছিল না বলে জানিয়েছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পর তারা তদন্ত করে দেখবেন বলে জানিয়েছে।

গত কয়েক মাস ধরে কলকাতা শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিতের একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। শহর কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল অ্যাক্টোপলিস মলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অধিকাংশ জায়গাতেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগ ছিল। বড় বাজারেও মেহতা বিল্ডিংয়ে কয়েক দিন আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+